যুদ্ধোত্তর প্রহসন

মুক্তিযোদ্ধা (ডিসেম্বর ২০১২)

রোদেলা শিশির (লাইজু মনি )
  • ৪১
  • ১৭
যুদ্ধোত্তর প্রহসন ...
ইচ্ছে করলে ও বৃষ্টি নামাতে পারি না
দৃষ্টির প্রাণহীন প্রান্তরে ।।
কিছু প্রশ্নের প্রচ্ছদ ভেসে উঠে
সৃজন-উচ্ছল ,
জটিলতাভেদী মস্তিস্কের বন্দরে ।।
মুক্তির যুক্তি কি
কেবলই কতিপয় ব্যক্তি স্বার্থসংশ্লিষ্ট ছিল
পরোক্ষ নীতির আড়ালে ???
জনতার সরল চৈতন্যকে পুঁজি করেখেলা হয়েছিল
যুদ্ধ যুদ্ধ খেলা ???
নিরুত্তর দৃষ্টির কৃষ্টিনির্লজ্জ
সমান্তরাল গতির
প্রতি ছুটছে
নষ্ট কিশোরের মত ।।
এক সমুদ্র অশ্রুর ঢেউ সাঁতরায়ে
ছেড়া চটি পায়ে
বয়সের ভারে কুঁজো
ক্ষুধার্ত বুড়ি’মার
হারানো স্মৃতিকে
প্রীতির ডোরে বাঁধেনি পৃথিবী ।।
সর্বহারা ক্লেশে তারা আজ
যুদ্ধোত্তর প্রতিবন্ধি ।।
মিটিং , মিছিল , মিডিয়ায়
তারা যোদ্ধা
মুক্তিযোদ্ধা ... ।।


আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
F.I. JEWEL N/A # অনেক সুন্দর । তবে এত লুকালুকি কেন ? আবার সরব হোন ।।
ইবনে ইউসুফ অসাধারণ লিখেছেন লাইজু মনি।
তাপসকিরণ রায় অপূর্ব লাগলো কবিতাটি,প্রাণ ছুঁয়ে যাওয়া একটি কবিতা!আশ্চর্য় সুন্দর বুনোটে লেখা কবিতাটি.কবিকে জানাই প্রাণ ভরা আশীর্বাদ.
নজরুল ইসলাম চমৎকার উপলদ্ধি, শুভেচ্ছা রইল ।
Mohammad Jobaed Khan ওয়াও সুন্দর
আরমান হায়দার চমৎকার আধুনিক কবিতা। দুর্বৌধ্যতা আছে।///// তারপরও বারবার পড়া যায় এমন কবিতা। ///// শুভকামনা।
সুমন ভাল লিখেছেন।
সোমা মজুমদার khub sundar laglo kabita........
ঐশী আপনার কবিতা পড়লাম আপু ; কিছু লাইন বুঝতে কষ্ট হচ্ছিল । ধন্যবাদ ।

০৩ জুন - ২০১১ গল্প/কবিতা: ২১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী