চারিদিকে ধোঁয়াশা, ৪০ বৎসর পরেও পথ হাতরে মরছি, অনেক চড়াই- উৎরাই পাড়ি দিয়েআজও মরীচিকার পেছন পেছন।
ওঁরে, কোথায় তোরা সবঅদম্য তরুণের দল? সময় যে হল, আর কতকাল শীতনিদ্রায় থাকবি তোরা বল?
চারিদিকে চিনাজোঁকের ঝাঁক, ৪০ বৎসর পরেও রক্ত শুষে যাচ্ছে, অনেক বন্ধুর পথ পাড়ি দিয়ে আজও লবণের সন্ধান পাইনি।
ওঁরে, কোথায় তোরা সব বাঁধন ছেড়ার দল? সময় যে হল, আর কতকাল নিয়ম- শৃঙ্খলের দাসত্ব করবি বল?
চারিদিকে খুনি আর লুটেরা, ৪০ বৎসর পরেওপ্রতিদিন তিলে তিলে মরছি, অনেক পাহাড়- পয়োধি পাড়ি দিয়ে আজও ঢালের সন্ধান পাইনি।
ওঁরে, কোথায় তোরা সবশুভ্র সত্যের দল? সময় যে হল, আর কতকাল অন্ধকারে মাথা কুটবি বল?
স্বাধীনতা, তারপরে কেটে গেছে দীর্ঘ ৪০টি বৎসর, ওঁরে বাংলা মায়ের জারজ সন্তান, আর কতকাল নিজের মাকে ধর্ষিত হতে দেখার মজা লুটবি? সময় যে হল, পিতৃপরিচয়হীন রাস্তার শিশুর মত নীরবে মৃত্যুর কোলে ঢলে পরবি, নাকি উন্মক্ত প্রতিশোধের নেশায়, রক্তের জোয়ারে পবিত্র করবি নিজেকে, নিজের মাকে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রাজিয়া সুলতানা
কবিতার গঠন পঠন ছন্দ এত ভালো লাগলো ,আর বর্তমান বাস্তবতার পরিপ্রেক্ষিতে একটি উপযুক্ত লেখা ,খুব ভালো লাগলো কবিতা টি পড়ে,অনেক শুভকামনা .......
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।