স্থান করে দিয়েছ

স্বাধীনতা (মার্চ ২০১১)

মোঃ শরীফুল ইসলাম শামীম
  • 0
  • ১১৭
স্বাধীন বাংলায় পতাকা উড়ছে
তোমারই জন্য বন্ধু,
সোনালী রবি ছিনিয়ে এনেছ
তুমি সেই বঙ্গবন্ধু।
বাংলার বুকে ঘাতক দেখে
তুমি দিয়েছ ডাক,
তোমার ডাকে বাংলার মানুষ
হয়েছে সজাগ।
তোমার ডাকে হয়েছিল মানুষ
বিধাতার মত নির্ভয়,
তোমার ডাকে বাংলার মানুষ
সংগ্রাম করেছে জয়।
তাই আজ বাংলার বুকে
তোমার নাম রয়েছে,
শুধু তোমারই জন্য বাংলার মানুষ
স্বাধীনতা পেয়েছে।
আজো তুমি বাংলার বুকে
অমর হয়ে রয়েছ
বেঁচে থাকার জন্য তুমি
স্থান করে দিয়েছ।
আমরা সবাই শ্রদ্ধা জানায়
তোমাকেই বন্ধু
আমাদের মাঝে বেঁচে আছ
তুমি সেই বঙ্গবন্ধু।
তুমি যে এখন সবার মাঝে
ভালোবাসার সিন্ধু।
তুমি যে আমার বঙ্গবন্ধু।
আমদের মাঝে বেঁচে আছ
তুমি সেই বঙ্গবন্ধু।
তুমি যে এখন সবার মাঝে
ভালোবাসার সিন্ধু।
তুমি যে বঙ্গবন্ধু
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সুমননাহার (সুমি ) ভালো লাগলো আপনার কবিতা কেউ ভোট দেক আর না দেক আমি দিলাম আরো ভালো লিখার প্রত্যাশায় রইলাম. আমার কবিতা ৩ টি পরার আমন্ত্রণ রইলো.
মা'র চোখে অশ্রু যখন আপনার এই কবিতা তা কেমন যেন হয়েছে.ছন্দ প্রথমে মিলেছে কিন্তু মাঝে ছন্দ মিলাতে পারেন নি আবার পরের দিকে ছন্দ মিলেয়েছেন আসা করি সামনে আরো ভালো করবেন .
সূর্য N/A ভালো লিখেছ ...... তবে আরও মনোযোগ দিতে হবে .......
বিষণ্ন সুমন ভালো লিখেছ ভাই
বিন আরফান. N/A মনের মাধুরী মিশিয়ে লিখেছেন . খুব ভালো হয়েছে. আমার লেখা পড়ার আমন্ত্রণ রইল. http://www.golpokobita.com/golpokobita/article/736/372
মোঃ আল-মামুন শেখ ভাই আমি আরেক দিন বলব কেমন হইসে. আগে নিজে পরেন.

৩১ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬