আমার দিগন্ত ছোটঘরের খাট আর পড়ার টেবিল, দাদার দিগন্তের সাথে রিষারিষি থাকলেও আছে মিল। তার দিগন্ত ঘেসা জানালা বন্ধ বা খোলার মন্ত্র শুধু তার, একই ঘরের দরজার সীমানাটা দিগন্তে আমার। পড়ার টেবিল দুটো দিগন্তের দুই প্রান্ত ঘেসে, মাঝখানে তেপান্তর থাকলেও পার হওয়া যায় অক্লেশে। দরজার ফাঁক দিয়ে দিগন্ত হাত বাড়ায় এমিবারমত, বসার, খাবার বা বাবারঘরের অলিগলিতে অবিরত। তারপর আর এক দরজা খোলা পেলে সামনের বারান্দার, ডানে সিড়ি, বাম দিকে রান্নাঘর আর আমাদের সৌচাগার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানি হক
তার দিগন্ত ঘেসা জানালা বন্ধ বা খোলার মন্ত্র শুধু তার,
একই ঘরের দরজার সীমানাটা দিগন্তে আমার।... এই লাইন দুটি অসাধারন লেগেছে । ধন্যবাদ ও সালাম জানবেন কবিতার জন্য।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।