শীত আসে নিঃশব্দে

শীতের সকাল (জানুয়ারী ২০২৪)

জলধারা মোহনা
  • ১৫
  • ৩৩৫
খুব সকালে একলা একা
একটা পাখি ডাকে..
কে জানে কাকে!
শীতের যত গল্প তার
শিশিরস্নাত ডানায়,
তার আবছায়া অবয়ব
শহরের ধূসর জানালায়..
এভাবেই হেমন্তের শেষে 
কোন এক সকালবেলায়,
শীত আসে নিঃশব্দে
রৌদ্রস্নাত শিউলিতলায়,
প্রাতভ্রমণের চেনা রাস্তায়,
পাতা ঝরানো মুগ্ধ হাওয়ায়,
শেষ রাতের হিম গায়ে মেখে
ঘুম জড়ানো সবুজ কাথায়,
এক কাপ চায়ের
ধোঁয়াটে রূপকথায়!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এম. আব্দুল কাইয়ুম সুন্দর একটি কবিতা। পড়ে ভালো লাগলো।
Fahad Bin Anwar অপূর্ব
ভালো লাগেনি ৯ জানুয়ারী, ২০২৪
অনেক ধন্যবাদ।
ভালো লাগেনি ১৫ জানুয়ারী, ২০২৪
ফয়জুল মহী অসাধারণ লেখনী কৌশল আপনার , বিমুগ্ধ হয়ে পড়লাম , ভীষণ ভালো লাগলো।
ভালো লাগেনি ৭ জানুয়ারী, ২০২৪
অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
ভালো লাগেনি ১৫ জানুয়ারী, ২০২৪
Faisal Bipu চমৎকার লিখনি। শ্রুতিমধুর কাব্য
ভালো লাগেনি ২ জানুয়ারী, ২০২৪
অনেক অনেক ধন্যবাদ আপনাকে.. বহুদিন পর আবার চেষ্টা করলাম কবিতা লেখার।
ভালো লাগেনি ৩ জানুয়ারী, ২০২৪
এই মেঘ এই রোদ্দুর খুব সুন্দর লিখেছেন আপু
ভালো লাগেনি ২ জানুয়ারী, ২০২৪
অনেক অনেক ধন্যবাদ আপনাকে.. বহুদিন পর আবার চেষ্টা করলাম কবিতা লেখার।
ভালো লাগেনি ৩ জানুয়ারী, ২০২৪
ফাতেমা জহুরা খুব সুন্দর কবিতা
ভালো লাগেনি ২ জানুয়ারী, ২০২৪
অনেক অনেক ধন্যবাদ আপনাকে.. বহুদিন পর আবার চেষ্টা করলাম কবিতা লেখার।
ভালো লাগেনি ৩ জানুয়ারী, ২০২৪
মোঃ মাইদুল সরকার শীত আসে নি:শব্দে তারপর সবাই বুঝে যায় শীতের আমেজ। এক কাপ চা শীতের সকালে দারুন উপভোগ্য। সুন্দর কাব্য। +++
ভালো লাগেনি ২ জানুয়ারী, ২০২৪
অনেক অনেক ধন্যবাদ আপনাকে.. বহুদিন পর আবার চেষ্টা করলাম কবিতা লেখার।
ভালো লাগেনি ৩ জানুয়ারী, ২০২৪
রবিউল ইসলাম দারুন লিখেছেন মোহনা। শ্রুতিমধুর,রুচিসম্মত ও চমৎকার একটা কবিতা।
ভালো লাগেনি ২ জানুয়ারী, ২০২৪
অনেক অনেক ধন্যবাদ আপনাকে.. বহুদিন পর আবার চেষ্টা করলাম কবিতা লেখার।
ভালো লাগেনি ২ জানুয়ারী, ২০২৪

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

শীতের সকাল মানেই আমার কাছে অন্যরকম ভালো লাগা। আমি নিজে শীতের সকালবেলায় যা করতে ভালোবাসি, সেটাই তুলে ধরার চেষ্টা করেছি বহুদিন পর লেখা এই কবিতায়। নিজের প্রিয় ঋতু নিয়ে লিখতে যে আনন্দ পেয়েছি তারও স্পর্শ রাখলাম এই কবিতায়।

১৪ জুলাই - ২০১১ গল্প/কবিতা: ৪৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী