তুই

প্রিয়ার চাহনি (মে ২০১২)

রিয়াসাত হাসান জ্যোতি
  • ১৭
  • ২১৫
যখন আমার দু'চোখ থাকে বন্ধ
আমি যেন থাকি অনেকটাই অন্ধ
ঠিক তখনই তুই আসিস
জানতে পারি,
তুই নাকি আমাকেই ভালোবাসিস;
চোখ মেলে খুঁজি তোকে
আবেশ, ঘোর অথবা কোন ঝোঁকে
দেখি আমার টেবিলে তুই
বসে আছিস,
ঘুমন্ত আমার ছবি আঁকছিস;
চমকে উঠিস আমাকে দেখে
ছুটে আসিস ফেলে সবকিছু রেখে
কানে বেজে ওঠে তোর
হাসিটা মিষ্টি,
আমার ঘরে ঝড়ে সুমধুর বৃষ্টি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য N/A চমৎকার ভাবনাতো, সুন্দর
আহমেদ সাবের বেশ মিষ্টি লেখা তো !
মিলন বনিক ছন্দে ছন্দে মধুময়...
রোদের ছায়া (select 198766*667891 from DUAL) সুন্দর কবিতা ....সুন্দর একটা অনুভুতি কবিতায় ..শুভকামনা কবি ও কবিতার জন্য /
জালাল উদ্দিন মুহম্মদ তুই নাকি আমাকেই ভালোবাসিস; / চোখ মেলে খুঁজি তোকে / আবেশ, ঘোর অথবা কোন ঝোঁকে / দেখি আমার টেবিলে তুই / বসে আছিস, // ----------- মিষ্টি ছড়া কবিতা। ভাল লাগলো খুব । ধন্যবাদ ও শুভকামনা কবির জন্য।
cfc Russel ভাল হয়েছে। কবিকে ধন্যবাদ।

২৫ জুলাই - ২০১১ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী