হাজারো ক্রোশ দূর, পাতিয়া আকাশ জাল,
হইয়াছে কাছের, বানাইয়াছে মায়াজাল ।
উড়ছিল সে আকাশে, ধরিলাম তারে শ্বাসে,
মেজাজে বিরাট-চক্ষু ভাসে, নিরবতায় দুরে সে ।
ঠেলিয়া পাছের পুরাতন, টানিয়া নতুন,
মাথা ভন-ভন, করে রগ টন-টন ।
ভাবিয়া পাইনা কুল, চিত্ত মোর সদা ব্যাকুল,
শুধরাইয়া শত ভুল, শুধাইলাম কত আকুল !
সময়ে কঠোর-কর্কশী, সময়ে অতি নম্র নারী,
অনর্গল বকবকে, এককথার চলে রেলগাড়ি ।
জ্ঞান ঝরানো ওস্তাদী চলে যেন অগ্নু rপাত,
কেউ না মানিলে তাহারে বেমালুম কুপোকাত ।
আনিতে পারিলাম না বাগে ভালবাসার তটে,
শুধুইকি ছিল দুর্ভোগে বিড়ম্বনা জ্বালা মোর ঘটে ?
লভিলাম না কোনো সুমন, কিংবা অর্থ-ধন,
ফের বানাইয়া পুরাতন, প্রয়াস করিবারে নতুন ।
[ব্যাখ্যা: এ নতুনের যুগে পেছনের সবকিছুকে ভুলে ইন্টারনেটের মাধ্যমে এক বিদেশিনীকে নতুন জীবন সঙ্গী করে নেয়া হয় একটু ভালবাসার উষ্ণতার জন্য, স্বপ্ন নীড় বানাবার জন্য । কিন্তু, ভালবাসা সোনার হরিণ হয়েই রয়ে যায় । । তাই, তাকে ঘষা-মাজা করে নতুনরূপে দেখার প্রয়াস চলে এখনো ।]