অবাক হবার মতই ব্যাপার ছিলাম মোরা অচেনা, কেমন করে হল মোদের এমন জানা শোনা? কোন এক শুভক্ষণে পেলাম তোমার ঠিকানা, আমার মনের তৈরি হল তোমার জন্য আস্তানা। বিস্ময়ের সব ঘোর কাঁটিয়ে লিখলাম তোমায় চিঠি, তোমার পত্র হাতে পেলেই আবদ্ধ হয় দিঠি। এরপর থেকে হয়েছি যে বন্ধুত্বের বাঁধনে বন্দী, প্রত্যেক মাসেই পত্র লিখি চলে আপস সন্ধি! সত্যিই বলছি তুমি আমার মন নিয়েছ কেড়ে। ভীষণ কষ্ট পাবো যদি যাও আমার ছেড়ে। মন বলে একবার তোমায় দেখতে পাই যদি, তোমার সাথে মিলবে কি আমার মনে আঁকা ছবি? অবশেষে করতে পারলাম তোমার সাথে দেখা, তোমার কাছে পাঁঠানো পত্র সার্থক হয়েছে লেখা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Dr. Zayed Bin Zakir (Shawon)
@তানভীর : ধন্যবাদ .... আমার অন্য মন্তব্য গুলা পড়লে বুঝতে পারতেম কেন মাত্রার অঙ্গহানি ঘটেছে. ধন্যবাদ সময় করে আমার সামান্য একটা লেখা পরার জন্য.
Dr. Zayed Bin Zakir (Shawon)
@সূর্য : কষ্ট করে পড়েছেন অনেক ধন্যবাদ. এটা আমার অনেক আগের লেখা. ১০ বছর আগের. তখন লেখার মাত্রার দিকে এত নজর দিতাম না. ধন্যবাদ আপনাকে.
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।