রমনার বটমূলে ছেলে-বুড়ো সবে আনন্দে মেতে উঠে মহা কলরবে। লোকেদের গায়ে শোভা পায় বাংলার রূপ বিদেশী সংস্কৃতি তখন থাকে যেন চুপ। গ্রাম থেকে শহরে বসে বৈশাখী মেলা ছুটোছুটি লুটোপুটি কত নানা খেলা। ইলিশ আর পান্তাভাত সবাই যায় খেতে গরীব-দুখী ভুলে দুখ আনন্দে মেতে। মেলাগুলো নানা রকম পশরা নিয়ে সাজে আনন্দ ছাড়া মন বসে না যেন কোন কাজে। পহেলা বৈশাখ হাসি-খুশিতে থাক ভরে এ আনন্দ আসুক বাংলার প্রতিটি ঘরে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।