আরেক ফাল্গুনে বোলো ভালবাসি

ভালোবাসা / ফাল্গুন (ফেব্রুয়ারী ২০১৫)

রোদের ছায়া (select 198766*667891 from DUAL)
  • ৩০
এই ফাল্গুনে সাজিয়েছি অঞ্জলি
স্বপ্নের মায়াময় সৈকত
অবেলায় কুড়াতে আসি
ছড়ানো ঝিনুক-কড়ি।

শূন্য বুকের জমিনে পেতে নকশিকাঁথা
থালা ভরি মৌসুমী ফলে
পরানের গহিন ভিতরে
যেন তার স্মৃতিটুকু গাঁথা ।

ফেরো যদি মখমল পথে নির্জনে
নিজেরে বিলাও দুই হাতে,
খরুচে মনের আগল খোলো
বসন্তের সমগ্র অর্জনে ।

এই ফাল্গুনে প্রেম ঢলে আমি ভাসি
অশ্রু ভেজা বরমাল্য,
আরেক ফাল্গুন দুজনার অভিসারে
তুমি বোলো ভালবাসি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
F.I. JEWEL N/A # বেশ ভালো একটি কবিতা । তোর বোলা অনেক ভালো হয়েছে ।।
শাহ আকরাম রিয়াদ অনেক দিন পর গল্প কবিতার একটি কবিতা পড়লাম, ছায়াপু কবিতাটি ভালো লাগল। শুভকামনা রইল।
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন চমতকার একটা কবিতা। ভাল লেগেছে। শুভেচ্ছা রইল।
দীপঙ্কর বেরা খুব সুন্দর , চমৎকার । আপনার মূল্যবান মত ও ভোটে আমরাও এগিয়ে যেতে পারি । ভাল থাকবেন ।
মনতোষ চন্দ্র দাশ বরাবরের মতন এবারও চমৎকার লিখেছেন। শুভেচ্ছা অফুরন্ত.....
আরমান হায়দার কবিতা চর্চাটি ধরে রাখবেন আশা করি।
আমিও আশা করছি আর আপনাদের দোয়াও চাইছি। অনেক ধন্যবাদ।
Md. Mainuddin অসামান্য! রোমান্টিক! কবির ফাগুন অভিসার সফল হোক।
অনেক ধন্যবাদ ভাই, আর বাসন্তি শুভেচ্ছা।
অসমাপ্ত কবিতা এই ফাল্গুনে প্রেম ঢলে আমি ভাসি অশ্রু ভেজা বরমাল্য, আরেক ফাল্গুন দুজনার অভিসারে তুমি বোলো ভালবাসি। অনেক ভাল লাগল।
ধন্যবাদ ও ফাল্গুনের শুভেচ্ছা রইলো।
সেলিনা ইসলাম N/A কবিতা অনেক ভাল লাগল। চমৎকার শব্দ বুনন ! শুভকামনা সতত।
সেলিনা আপু আপনাকে অনেক ধন্যবাদ। ফাল্গুনের শুভেচ্ছা নিবেন।

১৭ আগষ্ট - ২০১১ গল্প/কবিতা: ৪৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী