চাঁদের অপেক্ষা আর ফুরায় না ক্লান্তিতে কমে আসে জোছনার আলো মেঘ এসে ভিড়ে করে আশেপাশে দুই একবার ফোড়ন কাটে... ''কই এল?''
অভিমানী চাঁদ কিছুটা পিছিয়ে আসে তবু চলে যায় না, যেতে পারে না ঘুমে তোমার চোখ জড়িয়ে আসে নিপাট বিছানা- নরম কুশনে তোমার মাথা পাশের ঘুমন্ত নিরেট দেহ টের পায় না তোমার অস্তিত্ব, ক্লান্তি, কামনা শুধু রাত জাগা চাঁদ আরও একটু দূরে সরে গিয়ে চোখ রাখে আয়নায় যদি আবার আস কোন অজুহাতে অথবা কোন অজুহাত ছাড়াই।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Md. Mainuddin
কবিতার বিচারে আপনার অন্যান্য কবিতার মতো এটাও অসাধারণ একটি কবিতা। আপনার সুন্দর,সাবলীল বর্ননাটাও বেশ। দুয়েকবার পড়লাম এখনো ঠিক পুরো আবহটি বুঝতে পারলামনা। রহস্যময় লাগছে আমার কাছে কবিতার ভাব। মনে কিছু না নিলে "বৈরিতা" এই সেকুয়েন্সে লিখে থাকলে জানাবেন আপনার ভাবনার সুত্রটা।সুখে ও সুন্দর থাকুন। ভোট যথারীতি রইলো শুভেচ্ছা হিসেবে।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।