প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
মেস্ক আম্বার - প্রেম
ভালবাসি তোমায় (ফেব্রুয়ারী ২০১৪)
তানি হক
মোট ভোট
৫৪
প্রাপ্ত পয়েন্ট
৪.৪৩
৫৭
১৩
৫৮
অবাধ্য স্বপ্ন বারবার হরণ করছে সুখ-নিদ্রা
চেতনার বেহিসাবি কথোপকথন
উড়িয়ে আনা কৃষ্ণচূড়া পাতার মতই মায়াবী লাগে
তবুও অশান্ত আত্মার উদগিরণ থামে না
থামে না নির্ঘুম জ্বালাতন।
মনের দিঘিতে সাঁতার কাটি অবেলায় সারাক্ষণ !
প্রিয়তম!
আমি পৃথিবী চাইনা !
চাইনা নীল বনভূমি...উপত্যকার বেগুনী ফুল ।
ছায়াহ্রদ - সবুজ ফার্ন ।
শঙ্খ-লগ্নে তোমায় বলি
জ্যোৎস্না-জলে সময় কাঁদে
কাঁদে ক্রিস্টাল দুঃখ !
শুধু বুঝে নাও অপরিস্ফুট আরতি।
সমুদ্রের ঢেউ কে বলেছি ‘ভালবাসি তোমায় !
সে শুনেছিলো গোপন ছন্দ-তাল ।
তুমি বোঝনি ... তুমি দেখনি
চোখের সৈকতে শুধু ভেজা ভেজা বালিয়াড়ি নয়
সেখানে আত্মগোপনে রয়েছে চোরা প্রেমের আলপনা
লাল লাল কিছু অবুঝ কাঁকড়াও করছে বসবাস।
তুমি ছুঁয়ে দেখ ! এ প্রাণে বাসা বেঁধেছে হিমেল কামনা ।
ঠোঁটের উপর জমাট বাঁধা শিশিরের লাজুক
স্বীকারোক্তি – ভালবাসি তোমায় !
হেমচন্দ্রের রাতে
যদি হেসে উঠে ফালগুণ-সৌরভ
যদি ভুলেও ডানা ঝাঁপটায় প্রেম-ইতিহাস
তবে তো ভাসবেই
তবে তো উড়বেই কিশোরী-হৃদয় ।
কিন্তু বুকের অলিগলির
ব্যস্ত পথিক আজ বড়ই অস্থির
ল্যাম্প পোস্টের সবুজ গানে
বাজায় সে ভায়োলিন
ভালবাসি তোমায়!
বড় বেশি ভালবাসি...।
অর্পণ সে অরণ্যে
ছড়িয়ে দাও পূর্ণতার
সবুজ মেস্ক-আম্বার ঘ্রাণ !
হৃদয় ছায়া পথে দেখ !তোমার জন্য ফিরে এলো
প্রেমের দুর্লভ ধূমকেতু... ।
১৩
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
৫৭
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
MD Umazul Zadid
অনবদ্য লিখেছেন ❣️
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ নভেম্বর, ২০২২
Gazi Nishad
অনন্য একটা কবিতা পড়লাম। নক্ষত্র হবেন এক দিন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ মে, ২০১৪
কনিকা রহমান
অভিনন্দন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১ এপ্রিল, ২০১৪
মোঃ মহিউদ্দীন সান্তু
অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আপু :)
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ মার্চ, ২০১৪
ঐশিকা বসু
অভিনন্দন রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ মার্চ, ২০১৪
সাদিয়া সুলতানা
অভিনন্দন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ মার্চ, ২০১৪
এশরার লতিফ
অনেক অভিনন্দন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ মার্চ, ২০১৪
নাফিসা রহমান
অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ মার্চ, ২০১৪
আপেল মাহমুদ
অভিনন্দন কবি।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ মার্চ, ২০১৪
সকাল রয়
অভিনন্দন কবি!
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ মার্চ, ২০১৪
তানি হক
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা সকাল দাদা আপনাকে :)
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ মার্চ, ২০১৪
আরো মন্তব্য দেখুন (
৫৭
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
০৯ সেপ্টেম্বর - ২০১১
গল্প/কবিতা: ৫০ টি
সমন্বিত স্কোর
৪.৪৩
বিচারক স্কোরঃ ২.৪ / ৭.০
পাঠক স্কোরঃ ২.০৩ / ৩.০
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"স্বাধীনতা”
কবিতার বিষয়
"স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ ফেব্রুয়ারী,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী