তোমার মসৃণ গ্রীবা অথবা ওষ্ঠদ্বয় যখন আদর করে ছুঁয়ে দেই পুশির মতোই চোখ মুদে থাকো একান্ত স্বার্থপরের মতো, গড় গড় করে আদর গেলো আর দীর্ঘ নিঃশ্বাসে উষ্ণতা ছড়াও।
শরীর ছুঁয়েছি বলে তোমায় ছুঁয়েছি ভেবনা, তেমন নির্বোধ আমি নই ছোঁয়া ছুঁয়ির বাজারে রোবট সুফিয়াও খুঁজে তার বিশ্বাসী রোমিয় কই কেননা শরীর তো লম্পটেও ছোঁয়।
সহসা চায়না ফুল বৃন্ত খোয়াতে ঝরে পড়ে 6597তবুও ভ্রমরের ছোঁয়াতে তাকে কি কেউ মনে রাখে দেহ দানের পর ভাবছো কি রমনী ছুঁতে পেরেছো তুমি আমাকে? না, কাউকে ছুঁতে হলে বিশ্বাস ছুঁয়ে তবেই তার শরীর ছুঁতে হয় কেননা ক্ষণিক প্রেম আনন্দ বিকাতে শরীর তো পতিতাও দেয়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সালসাবিলা নকি
সবাই তো সবকিছু বলে দিয়েছে। আমি শুধু বলব, মনের কথাগুলো বলে দিয়েছেন। আমরা অনেকেই প্রকাশ করতে পারি না। আপনি পেরেছেন। ধন্যবাদ চমৎকার কবিতাটির জন্য
মোঃ নুরেআলম সিদ্দিকী
ওহ, এত চমৎকার কবিতা! পড়তে বুঝি বেশ দেরি হয়ে গেল!! পাঠক/আমাদের মাঝে খুব দারুণ একটি মেসেজ আসলো। মনে হয়েছে আমাদেরকে উপদেশ দিয়েছেন। ছুঁয়ে দিয়েছি বলে সে গ্রহণ করে নিবে, কিন্তু আমি তো অতটা লম্পট নয়; সে সুযোগ দিয়েছে বলে পানিকে শরবত বলে মেটানোর চেষ্টা করবো!! চমৎকার একটি কবিতা লিখেছেন দাদা ভাই। আপনার জন্য অনেক শুভকামনা ও ভোট রইল..... ভালো থাকুন নিরন্তর
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।