প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
নির্জনার কাছে নীল চিঠি
প্রিয়ার চাহনি (মে ২০১২)
খন্দকার আনিসুর রহমান জ্যোতি
৫৫
১
১২০
সেদিনের কথা মনে পড়ে..........................নির্জনা ?
সেই..যে উপকুল ঘেঁষে উপবন দেবদারু সন্ধ্যায়
ঝাউপাতা চুল গুলো তোমার নৃত্যরত ঝিরিঝিরি ছন্দে
চপলা চঞ্চলা যুবতী শালিকের মত উন্মোন আনন্দে
গোধূলি পূর্ণিমায় আমায় দেখছিলে সন্ধ্যাময়ূখ চোখে।
সৈকতে দাড়িয়ে সবে আমি বাইনোকুলারে চোখ রেখেছি
অতি বেগুনী রশ্মির ঝিলিক চকমকি জোসনার সুতায়
সসারের মত দেখেছিলাম তোমার চোখ ঝলসানো হাঁসি
পলকে মন ঘুড়ির সুতাটা কেটে হারিয়ে গেলে নীলিমায়।
নির্জনা....সেই থেকে দুঃস্বপ্নের আঁধারে জ্বলে কালের জিহ্বা
আকাশ আমার মৃত জনপদ জীবন আমার বিদগ্ধ চিতা
সাজানো বাগান সেতো হিরোসীমা-নাগাসাকির নগ্ন আকাল
কল্পনায় আর কতো হাতড়াবো তোমার মসৃণ প্রতু্যয়েল গ্রীবা
অথবা অবগুণ্ঠনের ভেতর পলাতক নরম তুলতুলে রেশমের চর
হৃদয়ের তিলতিল ঘামে বিস্ময়ের পাঁজরে ঘুমায় আত্মার লাশ
তথাপি নাছোড় হাতে ধরে আছি অশ্বত্থের ডাল।
উল্কা চোখে হেসে হারিয়ে গেলে মেঘ বালিকার দেশে
অথচ আমি বেঁচে আছি আজও অসময় নিংড়ানো রসে...
ক্ষুধার্ত আঁধারের নীল শার্ট আমার বেহুলার জন্য কাঁদে নিঃসঙ্গ
হিমছড়ির চোখে আর কত মথিত ব্যথার পতন দেখবে জানিনা
সময়ের উজানে আর কত হাতড়াবো তোমাকে বল.....নির্জনা ?
১
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
৫৫
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
খন্দকার মশিউর রহমান
Osadharon.....Dhonnobad kobike.....
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ দিন আগে
খন্দকার নাহিদ হোসেন
কবির উপমার হাত বরাবরের মতোই মুগ্ধ করলো...। সুন্দর একটা কবিতা...।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ দিন আগে
বিদিতা রানি
শব্দের সুন্দর ব্যবহার, খুব ভালো লিখেছেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৯ দিন আগে
সোমা মজুমদার
veeshan sundar kabita.........khub valo laglo
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ দিন আগে
আহমেদ সাবের
সুন্দর বুননে মায়াবী উপমার রঙ্গিন নকশীকাঁথা। কবিতার পরতে পরতে লুকানো মুগ্ধতা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৭ দিন আগে
পারভেজ রূপক
চমত্কার কবিতা jyoti bhai
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ দিন আগে
প্রদীপ
খুব খুব খুব ভালো লাগলো তোমার কবিতা দাদাভাই! ভাইএর তরফ থেকে তোমার জন্য রইল অনেক অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ দিন আগে
সূর্য N/A
এমন সব উপমায় জড়ানো ভালবাসার স্মৃতি হাতরানো কবিতা পড়ে যদি না বলি "মুগ্ধ হয়েছি" তো মিথ্যে বলা হয়ে যাবে।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ দিন আগে
আনিসুর রহমান মানিক
সুন্দর /
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ দিন আগে
দিপা নূরী
সুন্দর সুন্দর উপমায় চমৎকার কবিতা। অনেক ভালো লাগলো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ দিন আগে
আরো মন্তব্য দেখুন (
৫৫
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১০ অক্টোবর - ২০১১
গল্প/কবিতা: ৫২ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"বিশালতা”
কবিতার বিষয়
"বিশালতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ জুন,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী