আমি হল রাস্তায় তার ধারে সস্তায় ময়লার বস্তায় পড়ে থাকা রাতদিন প্রাণহীন টানহীন মানঅপমানহীন এক মহানিস্পাপ ফেলে যাওয়া বিষপাপ মানুষের, আমি হল সড়কে ক্ষমতায় বড় কে এই নিয়ে নরকে আবদ্ধ সাধারণ, ককটেল শব্দে ভীতিময় জব্দে এ নয়া অব্দে বিদগ্ধ হাদামন ফানুসের। আমি সীমান্তে গুলি খাই সমাজের ধুলি খাই নেতাদের বুলি খাই তবু যাই গরুগাই আনতে, তাতে গরুদের দাম নামে ক্রেতাদের ঘাম নামে কিছু কিছু আশা জমে গরিবের ধরাধামে শুধু কেউ নেই আমাদের জানতে, সমাজের চোখে চোর বা ওস্তাদ পাচারে বি এস এফ দিয়ে দোর বসে যায় বিচারে নীতিটা যে অদ্ভুত কেউ নয় প্রস্তুত মানতে। আমি ভাই রাস্তায় ধুপধাপ মারা যাই টুপটাপ ডুবে যাই পানিতে, লঞ্চ আর বাসগুলো কে কত লাশ ছুলো উত্তর, পত্রিকা বাণীতে । [যেহেতু আপনারা সবার লেখার ব্যাপারেই খুব ইতিবাচক মনোভাবাপন্ন তাই আমি ঠিক বুঝে উঠতে পারি না আমার লেখাটা কেমন হল।গঠনমূলক অথবা অগঠনমূলক সমালোচনা দুটোই করতে পারেন হজম করে ফেলব ইনশাল্লাহ।সম্ভবত আপনারা সবাই ভাল আছেন। উৎসর্গ- আমার বন্ধু ইমরানকে যার মাধ্যমে লেখাগুল প্রকাশ পায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।