হিমালয় হতবাক!

শীত (জানুয়ারী ২০১২)

এস, এম, ইমদাদুল ইসলাম
  • ৩২
  • 0
  • ২৩৫
হীম শিশু এসেছিল
ফিরে গিয়েছে ।
অনেক বড় অভেযোগ তার ।
এটমস্ফেয়ার বিষাক্ত !
কোরোক্লোরোকার্বন !
কার্বন মনঙ্াইড !
সালফার ডাই-অঙ্াইড !
মারাত্মক বিষ !
এতটুকু স্পেস রাখা হয়নি তার জন্য ।

হিমালয় হতবাক !
এ কি কান্ড !
কেন, কি করেছে ওরা ?
সে তো তুমিই জান, মা ।

এলো হীম কিশোর ,
ফলাফল ? তথৈবচ !
হিমালয় হতবাক !
এ কি কান্ড !

এল হীম যুবা
ধী-শক্তি সঞ্চারী
শের যার কাছে নতশীর !
সেও পরাজিত !
হিমালয় হতবাক !
এ কি কান্ড !

বৃদ্ধ হীম মায়ের পায়ে মাথা নুইয়ে বলে,
আমায় ক্ষমা কর, মা।
আপন শীরোচ্ছেদি বাঁচতে চায় যে !
কেন মিছে তব তার ভাবনা ?
হিমালয় হতবাক !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রোদেলা শিশির (লাইজু মনি ) এসেছে নতুন শিশু তারে ছেড়ে দিতে হবে স্থান ................ কবির ভাবনার অভিব্যাক্তিক প্রকাশ অসাধারণ ...............!
ভালো লাগেনি ২৭ জানুয়ারী, ২০১২
তানি হক বৃদ্ধ হীম মায়ের পায়ে মাথা নুইয়ে বলে, আমায় ক্ষমা কর, মা। আপন শীরোচ্ছেদি বাঁচতে চায় যে ! কেন মিছে তব তার ভাবনা ? হিমালয় হতবাক ! ,,,,,,,,,,
ভালো লাগেনি ২৫ জানুয়ারী, ২০১২
মামুন ম. আজিজ ওয়াউ!....মুগ্ধ হলাম।
ভালো লাগেনি ২৩ জানুয়ারী, ২০১২
আবু ওয়াফা মোঃ মুফতি ভাল লাগল| সুন্দর ভাবনা |
ভালো লাগেনি ২২ জানুয়ারী, ২০১২
সেলিনা ইসলাম N/A বেশ সুন্দর এবং সময় উপযোগী বিষয় তুলে ধরেছেন -সাধুবাদ । আমরা যা করছি বুঝে-জেনেই করছি , আমাদের সন্তানদেরকে উপহার দিচ্ছি এক ভয়ঙ্কর পৃথিবী । অনেক ধন্যবাদ শুভেচ্ছা অবিরত
ভালো লাগেনি ২০ জানুয়ারী, ২০১২
junaidal শুধু পদচারণা ছাড়া মন্তব্যঘরে ভাল ছাড়া কিছুই বলার নেই। ধন্যবাদ।
F.I. JEWEL N/A # গভীর ভাবাবেগের অতি উঁচুমানের কবিতা । অনেক সুন্দর ।।
তৌহিদ উল্লাহ শাকিল N/A sundor kobita sathe besh bigan sommoto alokpat . valo hoyeche
ওয়াছিম শক্তিশালী কবিতা,,,,,,,,,,, ভালো লাগার একটা কবিতা,,,,.......

২৯ অক্টোবর - ২০১১ গল্প/কবিতা: ৪৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "বিশালতা”
কবিতার বিষয় "বিশালতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন,২০২৬