অন্ধ মানবতা

অন্ধ (মার্চ ২০১৮)

মারুফ আহমেদ অন্তর
মানুষের চোখের সামনে আজ
ধুকছে মানবতা,
চোখ থাকতেও দেখছেনা কেউ
যুদ্ধ বিগ্রহ হানাহানিতে
যাচ্ছে শত শত প্রাণ।
কোথায় আজ বিশ্ব মানবতা ?
গরীব দিন দিন আরো গরীব হচ্ছে
বিত্তশালী হচ্ছে আরো বিত্তবান,
টাকার নেশায় মাতাল সবাই
স্বার্থের কারণে আপন মানুষ আজ পর
কেউ রাখেনা কারো খবর।
মানবতা আজ নেই কারো মধে ̈
সবাই ব্যস্ত নিজেদের নিয়েই;
অন্ধ হয়ে গেছে মানুষের বিবেক,
অন্ধ হয়ে গেছে মানবতা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সালসাবিলা নকি ভালো লিখেছেন। কয়েক জায়গায় একটু তাল কেটে গেছে।
সাদিক ইসলাম বিষয়বস্তু সুন্দর। আরো ভালো কবিতা চাই। শুভ কামনা।
ম নি র মো হা ম্ম দ সুন্দর ভাবনা।। শুভ কামনা কবি।।...সময় করে আসবেন আমার কবিতার পাতায়।।আমন্ত্রণ রইলো। আপনাদের মন্তব্য আমার আগামীর প্রেরণা
মোঃ মোখলেছুর রহমান ভাবনা বেশ ভাল,কবির শুভকামনা রইল।
মোস্তফা হাসান এই প্রশ্ন এখন আমাদের সবার। ভালো লেগেছে।

১৬ নভেম্বর - ২০১১ গল্প/কবিতা: ৮৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬