ভালোবাসার প্রথম সূর্যোদ্য়

ভোর (মে ২০১৩)

তানজির হোসেন পলাশ
  • ১০
আজ বুঝি সূর্যটা উঠেছিল রক্তিম আভায়
শিশির লুকিয়েছিল ছিন্ন পাতায়।
শীত এসেছিল বুঝি সন্ত্রস্ত হয়ে
রোদেলা বাতাসের ভয়ে।
ভোর কি দেরি করেছিল আসতে?
মেঘেদের কি ইচ্ছে ছিল ভাসতে?
পাখিরা বুঝি ভুলেছিল গান
নদীরা শোনাতে চায়নি কলতান।
তবুও কাছে এসেছে আমার উপমা
প্রথম বারের মতো ভালবেসেছে নিরুপমা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য N/A সুখ সুখ অনুভূতির সুন্দর কাব্য। ভালো লাগলো।
তানি হক আজ বুঝি সূর্যটা উঠেছিল রক্তিম আভায় শিশির লুকিয়েছিল ছিন্ন পাতায়। শীত এসেছিল বুঝি সন্ত্রস্ত হয়ে রোদেলা বাতাসের ভয়ে।........অসাধারণ অনুভুতি ...দারুন লাগলো কবিতা ...ধন্যবাদ আপনাকে
Sukanto Dam ভালো লাগল।।
এশরার লতিফ প্রিয়তমাকে নিয়ে মিষ্টি কবিতাটি ভালো লাগলো।
স্বাধীন প্রথম ভালবাসার কথা জানার আগ্রহটাই এমন, মনে হয় সব কিছুই থেমে গেছে, সময়টা যেন কাটতেই চায় না। সুন্দর কবিতা।
তাপসকিরণ রায় ভাল লেগেছে কবিতা--ভালবাসার উপমায় মধুর।
মিলন বনিক ভোর কি দেরি করেছিল আসতে? মেঘেদের কি ইচ্ছে ছিল ভাসতে?...চমত্কার...অনেক সুন্দর...
খন্দকার আনিসুর রহমান জ্যোতি বাহ ...খুব সুন্দর ....ঝকঝকে তকতকে ভালবাসার মিষ্টি একটি কবিতা.....পলাশ ভাই আপনার জন্য অনেক শুভকামনা রইলো.............

২২ নভেম্বর - ২০১১ গল্প/কবিতা: ২৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী