প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
শীতের কথোকতা
শীত (জানুয়ারী ২০১২)
সায়েমা খানম শ্যামা
২০
0
৩০
পূব-আকাশে ঝাপসা আলোয়
সূর্য দিল উঁকি,
শীত এসেছে প্রকৃতিতে
তারই আঁকিবুকি ।
কুয়াশা মোড়া চাদর গায়ে
শীত বুড়িটা এলো,
একটুখানি বেলা যেতেই
সূর্য ডুবে গেল ।
ভোরবেলাতে ঘাসের উপর
স্বচ্ছ শিশির কণা,
উত্তরীয় হিমেল হাওয়া
দিচ্ছে গায়ে হানা ।
পাতাগুলো মড়মড়িয়ে
আড়মোড়াটা ভাঙে,
ধূসর মলিন পৃথিবীটা
সতেজতা মাঙে ।
যতই বলি শীত এলো তাই
সব বুঝি ফ্যাকাশে,
সব ভুলে যাই পিঠা-পুলির
সুবাস যখন আসে ।
নতুন ধানের চিতই পিঠা
দুধ-পুলিটাও আছে,
এসব পেলে মলিন হাওয়া
আর কি আসে কাছে ?
এই যে এত আনন্দ আর
এত কথোকতা,
দুঃখ বীণা এরই মাঝে
বাজায় হ্রস্ব-ব্যথা ।
পথের ধারে যখন তাকাই
রাত্রি কিংবা ভোরে,
উদাম দেহে কত শিশু
আছে পথের ’পরে ।
শীতটা যেমন কারো মনে
আনন্দে দেয় দোলা,
এই ঋতুতে কারো কারো
ভাসে মরণ ভেলা ।
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
২০
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
সোহেল মাহরুফ
ভাল লাগলো। শুভ কামনা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ জানুয়ারী, ২০১২
সালেহ মাহমুদ
সায়েমা খানম শ্যামা : অসাধারণ লিখেছ বন্ধু। ছন্দ, শব্দ চয়ন, তাল, লয় সবকিছুই একেবারে পারফেক্ট। প্রিয়তে নিলাম, আর সর্বোচ্চটা তো অবশ্যই। ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ জানুয়ারী, ২০১২
মামুন ম. আজিজ
বেশ ছন্দ বেশ লেখা
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ জানুয়ারী, ২০১২
তানি হক
পথের ধারে যখন তাকাই রাত্রি কিংবা ভোরে, উদাম দেহে কত শিশু আছে পথের ’পরে ।.....খুব ভালো লাগলো ..অনেক সুভেচ্ছা .কবির জন্য
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ জানুয়ারী, ২০১২
রোদের ছায়া (select 198766*667891 from DUAL)
অনেক অনেক ভালো কবিতা , শীতের দুটো দিকই কবিতায় পেলাম /
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ জানুয়ারী, ২০১২
সেলিনা ইসলাম N/A
শীতটা যেমন কারো মনে আনন্দে দেয় দোলা, এই ঋতুতে কারো কারো ভাসে মরণ ভেলা । ----সুন্দর ! ছন্দে ছন্দে বেশ সুন্দর লিখেছেন শুভেচ্ছা !
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ ঘণ্টা আগে
সিপাহী রেজা
বাহ্ অতীব চমৎকার ছন্দের একটা কবিতা... অনেক মজা নিয়ে পড়লাম। ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ জানুয়ারী, ২০১২
রোদেলা শিশির (লাইজু মনি )
শ্যামলা বরণ গায়ের শৈতালী রূপ , কলমের সুক্ষ সুঁচের ডগায় কথার সুতো দিয়ে সেলাই করা নকশী কাগজের পৃষ্ঠা .....! শ্যামার ভাষার বাগানে খেজুর রসের ঘ্রাণ পাওয়া যাচ্ছে ...!
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৫ জানুয়ারী, ২০১২
বশির আহমেদ
ছন্দবদ্ধ এক সুন্দর মিষ্টি ছড়া । অনেক ভাল লাগল ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ জানুয়ারী, ২০১২
F.I. JEWEL N/A
# ছন্দমিল আর সরল বর্ননার অনেক সুন্দর কবিতা ।।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ জানুয়ারী, ২০১২
আরো মন্তব্য দেখুন (
২০
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
০৫ ডিসেম্বর - ২০১১
গল্প/কবিতা: ১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"বিশালতা”
কবিতার বিষয়
"বিশালতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ জুন,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী