মুষ্টিবদ্ধ বেষ্টনির নিঃচিদ্র বন্ধন থেকে বিহঙ্গেঁর মত ডানা ঝাপটে তুমি উড়বে চোখের জলফোটাতেও বারণ করা যায়না অশ্রুর প্রতিবাদ নগন্যতায় ভেবে তুমি যাবেই যেতে না দিলেও তুমি চলে গেলে।।
সাত কাহনের লিপিত ডাইরী রঙ্গলিলার চুম্বাকার্ষন ভাসছে নয়ন পাতায় স্মৃতির ক্যানভাসে এখন ক্ষেপনাস্ত্রের আঘাত আমি ছিন্ন-ভিন্ন, ক্ষত-বিক্ষত, তুমি চলে গেলে।
বড্ড নিঃস্ব, পাথেয়হীন, চরম আধারে ভেলা তনুমন করিবে হরণ, শেষান্তে কেন এ খেলা পুথিত মাইনে তুমি ভষ্ম করে দিলে চলে যেতে চাইলে, তুমি চলে গেলে বাহু বাধন ছিড়ে, আমাকে একা পেলে।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মৃন্ময় মিজান N/A
ভাল কবিতা লেখার ক্ষমতা আপনার আছে সে বোঝা যাচ্ছে বেশ। এটাও ভাল হয়েছে। তবে শব্দ ব্যবহার আরেকটু সচেতন হয়ে করলে অনেক অনেক সুন্দর হতো কবিতাটি।
সালেহ মাহমুদ
সুন্দর কবিতা। তবে এমন কিছু শব্দ মাঝে মাঝে ব্যবহার করা হয়েছে, যা সাধারণত এখন আর সাহিত্যে ব্যবহৃত হয় না। বরং ওগুলো পুরাতনের ইঙ্গিত বহন করে। বিষয়টি খেয়াল করা দরকার। ধন্যবাদ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।