তোমাকে ভালবাসার কথা বলতে গেলাম চারপাশে কানাঘুষা ফিসফাস প্রেম হলো গোপনে মনের আপন কোণে সখা তুমি ডানা মেলে উড়ে এলে অতঃপর যৌনতার সনদ মেলে দেনমোহরে। আবার আরেক আমি ভরণপোষণে পোষ মানি প্রতিরাত প্রতিবাদ করি কেমনে? টাকার জোরে আসামী হয় স্বামী কি দোষে তবে নবনীতা বারবণিতা? কেউ কুলটা কেউ কুলবধূ চুক্তির পার্থক্য শুধু; হেথা হোথা আছে যৌনতা আছে সম্পর্কের বেড়াজাল ভাইবোন মানে একই যুগলের পরাগ-রেণু মা বাবা ঘুম যায় একই শয্যায় লৈঙ্গিক বৃত্তে সভ্যতা আনমনা দুপুর ; হাওয়ায় উড়ে রোদাপ্লুত কচিপাতা চিল উড়ে - ডানা উঠে ডানা নামে এক চিলতে সরল আকাশ ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।