ভুলিনি প্রিয়া

প্রিয়ার চাহনি (মে ২০১২)

Sisir kumar gain
  • ৩০
  • ৬৬
কত পথ পেরিয়ে এসেছি আমি,
কত কাল, হয়ে গেছে পার।
পদ্মা-মেঘনায় গড়িয়েছে কত জল,
-সীমা নেই তার।

কত স্মৃতি মুছে গেছে,
অকালে, ঝরেছে কত ফুল!
তব চোখে রেখে চোখ,
করেছিনু আমি বুঝি ভুল।

বুঝিনি সেদিন ওগো
প্রিয়া যে আমার।
কি মায়া ভরা ছিল,
চাহনি তোমার।

হারিয়ে তোমায় আজও
ফিরি বনে বনে।
মরণের পরে দেখা
যেন, হয় তব শনে।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক খুব সুন্দর কবিতা...ভালো লাগলো...
ছালেক আহমদ শায়েস্থা বুঝিনি সেদিন ওগো প্রিয়া যে আমার। কি মায়া ভরা ছিল, চাহনি তোমা।ছন্দ কবিতা আমার খু্ব লাগে কবিকে ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ।
রোদের ছায়া (select 198766*667891 from DUAL) ভালো, বেশ ভালো লাগলো কবিতা ....অনেক শুভকামনা / শনে=সনে /
ধন্যবাদ কবিতা পড়ার জন্য।শুভ কামনা আপনার প্রতিও।
Md. Akhteruzzaman N/A খুব সুন্দর লিখেছেন|
সূর্য N/A আমরণ নয় তার পরেও শুধুই তোমাকে চাওয়া, কেন যে ওরা বুঝে না! সুন্দর আবেগি কবিতা। ভাল লাগল।
সিয়াম সোহানূর হারিয়ে তোমায় আজও ফিরি বনে বনে। মরণের পরে দেখা যেন, হয় তব শনে। --------- অনেক সুন্দর। ভাল লাগল।

১৭ জানুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ১৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬