আমার সমস্ত জীবন যায় নাটকীয় ভাবে হেলায়-অবহেলায় তবুও আমি তৃপ্তির ঢেঁকুর তুলি, সবকিছু অবলীলায় ভুলি আমি যেনো কোনো এক শিরোনামহীন অরণ্যের বেভুলা ফুল আমি রোজ রোজ ফুঁটি, লাল ঝুঁটি শালিকের ঝুঁটি দেখি আমি কেবল সকলের স্বরলিপি চিনে রাখি, হয় হউক ভুল!
লোকান্তরে আমি একদিন তুলে নেবো মাকুরের শব্দ, আমিও হবো অবিনাশী ঢেউ; কিনে নেবো সমস্ত দোয়েল পাখির শিস, আমার সঙ্গী হবে কেউ? আমার আঙিনায় নৌকার পাল পতপত করে উড়বে, যতোটুকু ভূভাগ আমার দু’চোখে পড়বে; এ মাটির সুরভি অঙ্গে মেখে সবাই হবে বীর্যবান পৌরুষ!!
একদিন যেখানে –সেখানে পাগলা ঘণ্টা বাজাবে আমার শরীরের কোষ, ওই নারী তখনও কি দেবে আমাকেই দোষ? অনুচ্চারিত স্বরবর্ণের মতো এভাবেই চলবে আমার অভিসার আমি স্বামী নই আমি বাবা নই মনে রেখো, তখন আমি কেবল-ই পুরুষ!! তখন যদি করপুটে আহ্বান করো নেশার সুরভি, রক্তে বিষের পেয়ালা ঢেলে তুমিও সাজো কোনো এক ভৈরবী; তখন ভেবে দেখো কে দেবে তোমায় শক্তি? আমি হাঙর ধর্ম বিসর্জন দিয়ে বুঝে নিবো তোমার মর্ম, ও নারী সেখানেই আছে তোমার মুক্তি; অবহেলার কুন্তল দিয়ে আর কতো ঢেকে রাখবে নগ্নযোনি পথ দেখো, শিয়রের কাছে বৃক্ষ দোলায় শেকড়ের আজন্ম শপথ!!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z
নপুংসকরা লজ্জা পেলে পাক, অযাচিত পৌরুষ জাহিরকারি পুরুষদের আমিও পুরুষ বলি না । ইচ্ছে করে পাছায় একটা লা...। অনেক শুভকামনা এমন উচ্চারণে আমাদের নাড়ানোর জন্য , ভোট দেওয়ার সুযোগ নেই কিন্তু আহবান রইল আমার পাতায় আসার।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।