ওঠো বাবা ঐ ডাকে মুয়াজ্জিন স্মৃতির ক্যানভাসে এখনও ভাসে সেদিন । ভোরের শুভ্র হাওয়া দোলে সাথে আমার পরাণ খানি শুকতারা মিটি মিটি জ্বলে মনের দুয়ার খোলা জানি । দিনমণি যায় অস্ত , নিশির তিমির নামে তোমার ভালবাসা কিনিব বাবা বল কি দামে । ফুরায় বেলা ফুরায় খেলা কালের মহাকাশে এই মন জনম জনম শুধু তোমায় ভালবাসে । অংকুর থেকে মহীরুহ ; আজ মোর যত অবদান লতা গুল্মের মত জড়িয়ে থাকা সকলি তোমার দান । অঢেল মায়া অশেষ ছায়া সারাটি জীবন ভর হৃদয় বীণায় গেয়ে যায় গান কে আপন কে পর । এখনও বাবা আমি যে সদাই তোমার স্নেহের ছায় ক্ষম মোর যত অপরাধ দুপায়ে দিও ঠায় । আরশিতে দেখি খোদার আরশ তোমার পবিত্র নিশান মুটে মুজুর কুলি কিবা হও না তুমি কিষাণ । দূর হউক রোগ শোক আসুক প্রশান্তির দখিনা বায়ু বাবা তুমি এগিয়ে যাও হোক হাজার পরমায়ু ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রোদের ছায়া (select 198766*667891 from DUAL)
অনেক ভালো লাগলো কবিতাটি .....শুধু ছোট্ট এটা কথা বলার ছিল কবিতার নাম নিয়ে , নাম দেখে ভেবেছিলাম অন্য রকম কবিতা হবে কিন্তু কবিতাটি গতানুগতিক বাবর স্নেহ , বাবর ভুমিকা এসব নিয়েই । নামের সাথে কবিতার বিষয়ের তেমন মিল পেলাম না । তবে শুভকামনা থাকলো ......।।আগামিতে আরও সুন্দর কবিতার প্রত্যাশা থাকলো।
নামকরণ একটি শিল্প । একটি নাম পুরো লেখার অভিব্যাক্তি প্রকাশ করবে ; এটা যেমন স্বাভাবিক ; তেমনি লেখার কোন অংশের প্রতিনিধিত্ব করবে এটাও স্বাভাবিক । আসলে নামকরণ কি , কত প্রকার ইত্যাদি সম্পর্কে আমাদের আরও জ্ঞান থাকা দরকার । ধন্যবাদ ।
Jontitu
এখনও বাবা আমি যে সদাই তোমার স্নেহের ছায়
ক্ষম মোর যত অপরাধ দুপায়ে দিও ঠায় ।
আরশিতে দেখি খোদার আরশ তোমার পবিত্র নিশান
মুটে মুজুর কুলি কিবা হও না তুমি কিষাণ । .... বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা সুন্দর ভাবে প্রকাশ করেছেন। খুব ভালো লাগলো কবিতা। শুভকামনা রইল।
সূর্য N/A
মুটে মুজুর কুলি কিবা হও না তুমি কিষাণ ------ এই যে যত পেশার বাবারা রয়েছেন সবার প্রতি ভালবাসার প্রকাশ, এটা অনেক ভাল লেগেছে। পুরো কবিতাটাও ভাল।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।