ছোট্ট সোনা বলল হেঁসে উঁহ দাঁতে ব্যাথা, ওমনি তাকে বললুম আমি ব্রাশ করার কথা। ব্রাশ করে বলল হেঁসে আর ব্যাথা নেই, ওমনি তাকে কোলে টেনে একটু চুমা দেই। ছোট্ট মনি বলল আবার উঁহ কানে ব্যাথা, ওমনি আমি বললুম তাকে লাগিয়েছ ঠিক গুতা। ছোট্ট মনি বলল আমায় লাগিয়িছি একটু, আমি তাকে বললুম দিবানা কানে কিছু একটু। ছোট্ট মনি বলল বাবা উঁহ পেটে ব্যাথা, ওমনি তাকে বললুম আমি খেয়েছকি ময়লা যথাতথা? ছোট্ট মনি বলল আমায় হাত ধুইনি খাবার সময় তাই কি এই ব্যথা? ওমনি আমি বললুম তাকে এই যে সোনা বুঝতে পেরেছ এটাই আসল কথা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।