সেই মেয়েটি

সরলতা (অক্টোবর ২০১২)

মোঃ সাইফুল্লাহ
  • ৪৮
  • ২০৯
উজান গায়ের সেই মেয়েটি
খোপায় বাঁধা রঙ্গিন জুটি
বাবার সাথে হয়নি দেখা
মায়ের সাথে হৃদয় আঁকা।

হাটি হাটি পা পা করে
পদার্পণ করল ষোল বছরে।
বিয়ের পয়গম আসল যখন
এস,এস,সি পরীক্ষা তখন।

মনে ছিল অনেক আশা
লেখাপড়া শিখে বাঁধবে সুখের বাসা।
উপেক্ষা করতে পারলনা মায়ের কথা
মনে পেল অনেক ব্যথা।

বেছে নিল অভিমান করে
মৃত্যুর ফাঁদ টারে।
মা’তো আজ পাগল পরা
পায়না তো তার প্রাণের টুকরা।

অচিন দেশে পাড়ি জমায়
সকল মায়া ছেড়ে
সেখান থেকে ফেরে না আর
কোন দিনের তরে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
F.I. JEWEL N/A # বেশ ভালো ।।
শেখ একেএম জাকারিয়া ভাল লাগলো । শুভকামনা ।
কায়েস খুব সুন্দর কবিতা
আপনাকে ধন্যবাদ/
মাহবুব খান দারুন কবিতা
আপনাকে ধন্যবাদ//
Azaha Sultan অনেক অনেক ভাল......খুব সুন্দর......
আপনাকে ধন্যবাদ।
আলম ইরানি মর্মান্তিক লাগলো কিন্তু বাস্তব ।সালাম ও শুভেচ্ছা ।
আপনাকে ধন্যবাদ।
সূর্য N/A বেশ করুন কাহিনী সমৃদ্ধ। ভালো হলেও আরো অনেক ভালো লেখা পাবার আশাও রইল।
আপনাকে ধন্যবাদ।
মিলন বনিক সুন্দর কাহিনী বিন্যাস...খুব ভালো লাগলো....
আপনাকে ধন্যবাদ।

০৯ এপ্রিল - ২০১২ গল্প/কবিতা: ১২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী