আমি এমনই এক বৃক্ষ যার ডালপালা বেয়ে ছড়িয়ে আছে কাঁচা সবুজের রোদ আর ইতিহাস হয়ে পড়ে আছে নামগোত্রহীন শিকড় বেয়ে বীজ। হৃদয়ের সমস্ত বাসনায় আমাকে তাড়িয়ে বেড়ায় শহুরে বাতাস, "কে তুমি হে ? কোথা হতে আসলে এই অবহেলার নগরে"?
এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেঁপে ওঠেছে আমার পৃথিবী, থমকে গেছে বাঁশির সুর। ধুলোর দিকে তাকিয়ে উত্তর দিলাম, "আমি একা। মমতাহীন বেড়ে ওঠা তোমাদের কল কবজাময় শহরে বেঁচে থেকেও মৃত এক প্রাণ। এরচে বেশি প্রশ্নের উত্তর পারব না দিতে।"
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।