একটা শাড়ী কেনার কথা ছিল ছোট বোনটার জন্য , হলোনা এবারের ঈদে বাড়ি যেতে পারবনা তো , বেতনও পাইনি অফিসের বস বলেছে ফান্ডে টাকা নেই , আমার পকেটও খালি। নীল শাড়ী কেনার কোথা বলেছিল বউটা হালকা কাজ করা কত দাম হবে ? এই বড়োজোর হাজার খানেক ? তাই বা পাই কোথায় বলুন? অফিস যে বেতন দেয়নি । ইচ্ছে আর অনিচ্ছের পেশীশক্তিতে কেই বা জেতে? ইচ্ছেটাকে চাপা দিয়েছি তাই , সবাইকে বলেছি কাজের চাপ অনেক তাই এবার আর আসবনা, পরের বার শাড়ী কিনে আনব ঠিক । ছোট বোনটার মুখ ভাসছিল বারবার, তবু ভালো আমার একটা অফিস আছে সময় কেটে যাবে বেশ , কিন্তু পরের বার মিথ্যের ফুলঝুরি বিশ্বাস করবেনা কেউ ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জাফর পাঠাণ
পরের বার অফিসের বস আর না-ও বলতে পারে যে-ফান্ডে টাকা নেই ! আর অফিস আর এক বছর সময় যেহেতু পাচ্ছেন চিন্তা কি ,মিথ্যার ফুলঝুরি আর ছুটাতে হবেনা ।মনকাড়া বিষয় নিয়ে কবিতা লেখার জন্য কবিকে মোবারকবাদ ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।