কি মূল্য আছে সরলতার ? কি মূল্য দেশপ্রেমিক তরণিমার ? কি-ই বা মূল্য আছে তরিবতের ? নিত্য ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে যেখানে মানব নিষ্পেষণের,মানব শোষণের ! নিয়মিত স্থাপত্য তৈরী হয় যেখানে অন্যায়,অবিচার আর জুলুমের ।
প্রতিনিয়ত উৎপন্ন হচ্ছে যেথা আগাছা তথা পরগাছা , ক্ষমতার তোষামদি আর স্তুতির চাঁপে সহজ সরল মানুষের ভাঙ্গে অভীপ্সা ।
তঞ্চ আর তঞ্চকের হুল ফুটে সরলের গায়ের প্রতিটি লোমকূপে, সুখ-আনন্দের আশা হয় দুরাশা জীবন হাটে কোনমতে,নয়তো অন্ধকূপে।
তবু সৃষ্টিকর্তার ভয়ে সরলতা থাকে টিকে থাকে ব্যাক্তিত্ব,নৈতিকতাকে ঘিরে । তবুও হতাশা,অসহায়ত্ব,উদাসী মননে হেটে বেড়ায় শূন্যে কল্প নদের তীরে ।
চিন্তার সাগরে ডুব দিয়ে ভাবে সরলতা থাকে উর্ধ্বগগনে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জিয়াউল হক
তবু সৃষ্টিকর্তার ভয়ে সরলতা থাকে টিকে থাকে ব্যাক্তিত্ব . সরি । সহমত হতে পারলাম না । সৃষ্টিকর্তার ভয়ে যে মানবীয় গুন টিকে থাকে তা আর যাই হোক সরলতা হতে পারেনা । হতে পারে তা ধার্মিক তা বা দানশীলতা । বাকী টুকুন ভাল লাগল । শুভেচ্ছা রইল
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।