স্বপ্নীল প্রেম

প্রেম (ফেব্রুয়ারী ২০১৭)

তৌহিদ উল্লাহ শাকিল N/A
  • ৩১
অবাধ্য হয়েই তোমার হাতে রেখেছি একটি গোলাপ
ক্যাম্পাসের উত্তাল সময়কে একদিকে ঠেলে সযত্নে
টিফিনের অবসর কিংবা ক্লাসগ্যাপ থাকা সামান্য ক্ষন
সুখের ফানুসে ভেসে চলা রামু’দার ছোট্ট স্টলের ভাঙ্গা চেয়ার

দু’আঁখির বিদ্যমান প্রেমে ভেসেছি উম্মাতাল পারাবার
পেয়েছি অনন্ত সুখের ছোয়া সুকোমল পরশে নিত্যদিন
বুকের জমিন চষে বুনেছি ভালোবাসার বীজ অনন্ত
ভুলেছি দুরন্তপনার খেয়ালী সময়ের ব্যাস্ত আলাপন

এলোকেশের দোলায় বুকের অসীম সীমায় ঢেউ খেলেছে
রক্তের কনার বুঁদে বুঁদে তুমি শুধু তুমিই
মস্তিষ্কের শিরা গুলো সচল হয়ে গতি খুঁজে ছুটে আনমনে
তোমার অস্তিত্বের প্রেম আজো ফেরায় সর্বনাশের পথ থেকে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ডাকপিয়ন খুব ভাল লাগল। আমার পাতায় আমন্ত্রণ রইল...
গোবিন্দ বীন এলোকেশের দোলায় বুকের অসীম সীমায় ঢেউ খেলেছে রক্তের কনার বুঁদে বুঁদে তুমি শুধু তুমিই মস্তিষ্কের শিরা গুলো সচল হয়ে গতি খুঁজে ছুটে আনমনে তোমার অস্তিত্বের প্রেম আজো ফেরায় সর্বনাশের পথ থেকে....ভাল লাগল,ভোট রেখে গেলাম ।পাতায় আমন্ত্রন রইল।
কাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z যদি ফেরায় তবে অবাধ্য হলেও ক্ষতি নেই...। বেশ লিখেছেন ভাই। অনেক শুভকামনা , ভোটিং বন্ধ তাই ভোট দেওয়া হল না, তবে আমার পাতায় আমন্ত্রণ।
আহমাদ সা-জিদ (উদাসকবি) nice! খুব ভালো। ভালো থাকুন ভালোবাসায় শুভ কামনা।

১৯ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৫০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী