প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
আমার আর কান্না আসে না
আমি (নভেম্বর ২০১৩)
গাজী তারেক আজিজ
৯
২
১২৭
বৃষ্টির সাথে মেঘের জমে নগ্ন লুকোচুরি
মেঘের সাথে বজ্রের চলে নির্মম বাহাদুরী
জোছনার অকুন্ঠ সোহাগে মরিয়া হল
অতলস্পর্শী সাগরের বিহ্বল জল
আমার আর কাঁদা হলো না
কুয়াশার চাদরে ঢেকে গিয়েছিল আসক্ত শিশিরের ছল
আকাশটাও ছেয়ে গিয়েছিল নিশুতি বেদনায় প্রবল
বৈরী অনুরাগ মাতম তুলেছিল
স্বীয় অনুভবে থেকেছিল খুউব অটল
আমার আর কান্না পেলো না
কারো গাঙে যদি জাগে চর
বিকট শব্দে কান্নাকে স্বাগত জানাই
আকাশ কাঁদে কাঁদুক
তার উপরেই হই থেকে থেকে একান্ত নির্ভর
আমার আর কান্না আসে না
২
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মনতোষ চন্দ্র দাশ
বৃষ্টির সাথে মেঘের জমে নগ্ন লুকোচুরি মেঘের সাথে বজ্রের চলে নির্মম বাহাদুরী ছমৎকার লেগেছে।শুভেচ্ছা রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ নভেম্বর, ২০১৩
সূর্য N/A
সুন্দর আবহ, ভালো লাগলো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ নভেম্বর, ২০১৩
এশরার লতিফ
সুন্দর।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৯ নভেম্বর, ২০১৩
তানি হক
অসাধারণ তারেক ভাই ... আপনার কবিতাটি মনে রাখার মতো ।। ধন্যবাদ জানবেন
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ নভেম্বর, ২০১৩
ইব্রাহীম রাসেল
ভালোলাগা রেখে গেলাম। শুভ কামনা রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ নভেম্বর, ২০১৩
মিলন বনিক
আকাশ কাঁদে কাঁদুক তার উপরেই হই থেকে থেকে একান্ত নির্ভর...তারেক ভাই অসাধারন...
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩ নভেম্বর, ২০১৩
কনিকা রহমান
ভালো লাগলো ... সহজ সাবলীল ...
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩ নভেম্বর, ২০১৩
F.I. JEWEL N/A
# অনেক সুন্দর । ছন্দময় ও সাবলীল একটি কবিতা ।।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ নভেম্বর, ২০১৩
জাকিয়া জেসমিন যূথী
আকাশের মতন বিশাল কারো কাছেই নির্ভরতা থাকা ভালো। লাইনের ভিন্নতায় উপমায় ভরা কবিতাটি লাগলো ভালো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ নভেম্বর, ২০১৩
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২৪ নভেম্বর - ২০১২
গল্প/কবিতা: ২২ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয়
"তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ এপ্রিল,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী