ভুল করে করে আর কত শেখা? চোখ বুজে বুজে আর কত দেখা? নতুন করে লিখতে হবে পুরনো কিছু গান নতুন সুরে নতুন তালে অন্যরকম টান ।।
ভুলের মাঝে বসত আমার ভুলেই আমার বাড়ী আমি সকল ভুলে উঠব জেগে স্বপ্ন দেখি তারি । আমি তপ্ত খরা, কাল বৈশাখী, নদে এল বান লিখব আজ নতুন করে পুরনো কিছু গান।।
আমি স্বপ্ন দেখি পূর্ণ হবে শুণ্য গানের খাতা আমি অবাক হয়ে মেলব সেদিন আমার চোখের পাতা। আমার বুকের ভেতর শুকনো নদে উঠবে আবার বান আমি ভালোবাসার পূণ্য জলে করব পুণ্য স্নান ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু
স্বপ্ন দেখলেই তা বাস্তবে রূপ দেওয়ার জন্য মানুষ শুরু করে দেয় সাধনা। শুণ্য গানের খাতা আশা করি পূর্ণ হবে। চমৎকার লিখেছেন। খুব ভালো লাগলো। শ্রদ্ধা জানবেন।
Gazi Nishad
আমি স্বপ্ন দেখি পূর্ণ হবে শুণ্য গানের খাতা
আমি অবাক হয়ে মেলব সেদিন আমার চোখের পাতা।
আমার বুকের ভেতর শুকনো নদে উঠবে আবার বান
আমি ভালোবাসার পূণ্য জলে করব পুণ্য স্নান ।।
অনেক ভালোলাগা রেখে যাচ্ছি। এই হোক প্রত্যয়।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।