বিজয়িনী

বিজয় (ডিসেম্বর ২০১৪)

মনোয়ার মোকাররম
মোট ভোট ৫২ প্রাপ্ত পয়েন্ট ৪.৮
  • ২৮
তুমিই বলেছিলে, আমি হারলে তুমিও যে হারো
আর আমি জিতলে নাকি সহসাই তুমিও যাও জিতে
এই অবেলায় তুমি-আমি আছি দূর - বিপরীতে
রাত্রির অন্ধকার ক্রমান্বয়ে হয় গাঢ় থেকে আরো গাঢ়

মানুষ নদীর মত, বদলায় দ্রুত, সময়ের সাথে সাথে
কেউ বুঝে না হৃদয় রসায়ন পূর্ণ, কি সূক্ষ্ম ব্যাথাতে
ভরা স্রোতস্বিনী হতে পারে বালুচর, তবু তার রেশ রয়
আমি জানি, আমি ঠিক বুঝি, শেষের কবিতা শেষ নয়

কে জয়ী, আর কে পরাজিতের দলে, সেই কথা কে ভাবে
বিজয়িনী তুমি সেই পথে গেলে, আর দশ জন যায় যে ভাবে
তুমি জয়ী-তাই আমি জয়ী, নাকি আমি হারি-তাই তুমি হারো?
তুমিই জয়ী, এই কথাটা বুকে হাত রেখে কি বলে দিতে পারো?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রোদের ছায়া (select 198766*667891 from DUAL) অনেক অভিনন্দন রইলো। সত্যি কবিতাটি চমৎকার।
তানি হক খুব সুন্দর একটি কবিতা ... বিজয়ী অভিনন্দন রইল ।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) অভিমানি কথা গুলো কবিতার রূপ বাড়িয়ে দিছে , শুভ কামনা ।
ওয়াহিদ মামুন লাভলু অনেক অভিনন্দন ও শ্রদ্ধা।
আব্দুল্লাহ্ আল মোন্তাজীর অভিনন্দন আপনাকে। শুভ কামনা রইল আপনার জন্য।
ক্যায়স অনেক অভিনন্দন
শামীম খান অভিনন্দন রইল ।
আমজাদ হোসেন ভালো লাগলো কবিতাটি ....

১৫ ডিসেম্বর - ২০১২ গল্প/কবিতা: ২০ টি

সমন্বিত স্কোর

৪.৮

বিচারক স্কোরঃ ২.৫৭ / ৭.০ পাঠক স্কোরঃ ২.২৩ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী