বৃত্ত

পরিবার (এপ্রিল ২০১৩)

মো. রহমত উল্লাহ্
  • ১৪
  • 0
  • ১১৪
প্রতিদিন ঘুরে ঘুরে
একই ছাদের নিচে
আজীবন ঝুলে আছে
ইলেক্ট্রিক্যাল ফ্যান।

আমিও ঘুরে ফিরে
সেই একই বৃত্তে-
শৈশব কৈশোর
যৌবন দেহ-মন...!

মিথ্যে মায়ার জালে
জেনে শুনে ঘুরপাক;
মাকড়সারা যেমন
স্বরচিত জালেতেই
করে জীবন যাপন। //

[ছন্দ- মাত্রাবৃত্ত, পর্ব- ৪+৪ মাত্রা।]
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য N/A ঘুড়তে থাকা ফ্যান অথবা পেচানো জালের মতোই জীবন চলতে থাকে। সুন্দর উপমায় ভালো লাগলো কবিতা/ছড়া।
ছালেক আহমদ শায়েস্থা প্রতিদিন ঘুরে ঘুরে একই ছাদের নিচে আজীবন ঝুলে আছে ইলেক্ট্রিক্যাল ফ্যান। বাক্য বিন্যাস ভাল। ধন্যবাদ কবি।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি ভাল লাগলো ভিন্ন স্বাদের কবিতায় বৈচিত্র রয়েছে...........রহমত ভাই অনেক ধন্যবাদ আপনাকে........
মোঃ ইকরামুজ্জামান (বাতেন) মারহাবা অনেক সুন্দর কবিতা ।
রোদের ছায়া (select 198766*667891 from DUAL) সুন্দর কবিতা , ভালো লাগা জানাই ।
মিলন বনিক খুব সুন্দর কবিতা....ভালো লাগলো....
সুমন উদাহরণ গুলোইতো কবিতায় উপমা হয়ে যায়, আর সে উপমায় বেশ সুন্দর কবিতা লিখেছেন।

০২ জানুয়ারী - ২০১৩ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬