আজিকে বঙ্গ কথ্যে না করিয়া কথন বঙ্গ ভাষা হীনে পেলে না করে যতন (দেশীরা)অন্য ভাষায় মন মজায় রে.. অন্য ভাষার ভাষানীরা তো নিতে কেরে, চেষ্টায় মগ্ন ছিল বহু-বঙ্গ ভঙ্গতে আজি তাদের ভাষাস্বাদ চুষি মুখেতে।
আপন ভাষাকে আজ না করে যতন অন্য ভাষায় লিখে সবি ভাবে-রতন। বঙ্গের জন্য সংগ্রাম করে বঙ্গ দেশে অন্য ভাষায় পাঠ্য পড়ি-প্রধান বেশে ইতর কথ্য আগে পড়ে সব কিছুতে বঙ্গরে বন্ধনীতে রাখে দেশী বুঝাতে এমনটি করবে যদি কেন তবে রে জীবন তরে রাখলো বঙ্গে,বঙ্গ সবে ? (সনেট)
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বশির আহমেদ
মধূ বাবুর প্রভার লক্ষ্য করা যায় । চেষ্টা চালিয়ে যান ।
তাপসকিরণ রায়
শব্দ চয়নে ত্রুটি রয়ে গেছে--যার কারণে ভাবও মার খেয়ে গেছে। বিশেষ করে প্রথম চার লাইনে তা বেশী করে চোখে ধরা পড়ে।আগের সফলতা কামনা করছি।শুভেচ্ছহা রইলো।
এশরার লতিফ
ভাষার অবমূল্যায়ন নিয়ে ভিন্ন আঙ্গিকের কবিতা...অনেক আগে কার কবিতা পড়েছিলাম: 'দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়/ নিজ দেশ ছাড়ি কেন বিদেশ ন যায় '...অনেকটা সেই ধাঁচের...ভালো লাগলো...
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।