তেপান্তরের চিলেকোঠা

অবহেলা (এপ্রিল ২০১৭)

রাজু N/A
মোট ভোট ২৯ প্রাপ্ত পয়েন্ট ৪.৮৯
  • ২০
  • ১০
এক পশলা চিমটি কেটে দাগী করেছো হেসে খেলে
ঠায় দাঁড়িয়ে
সাজা ভোগ করেছি নিতান্ত অবহেলায়
অনবরত স্বেচ্ছায় জখম হতে বড়ই সাধ জাগে তোমার কাঠগড়ায় ।

হয়তো আমার মতো অবিকল আমি নই
তোমার মতন হয়ে গিয়েছি দিন শেষে
ফেলে এসেছো নর্দমায় পাখির পালক
আমার আমিত্বে মাখা কিছু পঙক্তির আঁচড়ে ।

প্রয়োজন ছিলো কর্দমাক্ত মাটিতে ছাঁচবো তোমায় আমার করে বিধির খেয়ালে
ভুলে গিয়ে অনন্তকাল গড়া হয় না সে পুতুল আজ কিসের মায়ায়
অযথা বেহিসেবের গড়মিলে হারাই ঠিকানা ,
পালিয়ে এসেছি ভীতু না হতে
স্বপ্ন ফড়িংয়ে রঙধনু উড়িয়ে
ফিরে গিয়েছি তেপান্তরের চিলেকোঠায়
হাতে ছিল গল্প একঝাঁক
শুনবে বলে চলে গেলে ভুল অভিমানে ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কেতকী অভিনন্দন রইল।
ধন্যবাদ । শুভেচ্ছা রইলো ।
জিন্নাত আরা ইফা suveccha
ধন্যবাদ জানবেন । আপনার জন্যও শুভেচ্ছা ।
নার্গিস আক্তার shuveccha
ধন্যবাদ । আপনার জন্যও শুভেচ্ছা । :)
madhobi lota শুভেচ্ছা
ধন্যবাদ । আপনার জন্যও রইলো শুভেচ্ছা ।
মোহসিনা বেগম অভিনন্দন কবি।
কবি হতে পেরেছি কিনা জানি না । তবে , অসংখ্য ধন্যবাদ জানবেন । :)
অপর্ণা রায় শুভেচ্ছা...।।
ধন্যবাদ । আপনার জন্যও শুভেচ্ছা...

০২ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৪২ টি

সমন্বিত স্কোর

৪.৮৯

বিচারক স্কোরঃ ২.৪ / ৭.০ পাঠক স্কোরঃ ২.৪৯ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী