মাকে বড্ড বেশি মনে পড়ে

মা (জুন ২০১৪)

উইলিয়াম নোকরেক
  • 0
  • 0
  • ৩৯
আমার মা আমাকে প্রচণ্ড ভালোবাসেন,
মাকড়সা যেভাবে, তার সন্তানকে ভালোবাসে,
আমিও আমার মাকে ভালোবাসি,
যতটুকু মা আমাকে ভালোবাসে।

মা প্রায়ই কিছু কথা বলতেন,
মায়ের বলা সেই কথাগুলো, বারবার মনে পড়ে,
“আমাকে যেমন ভালোবাসো, এই দেশকেও আমার মত ভালোবাসবে,
দেশও যে আমাদের মা, যত বড়ই হও, দেশ, জাতি, সমাজ আর মাতৃভাষাকে ভুলো না,
শিকড়কে মনে রেখ,
শিকড় বিহীন গাছ সামান্য ঝড়েই উপড়ে পড়ে।”

ইট পাথুরে এই শহরে মাকে বড্ড বেশি মনে পড়ে,
মায়ের অভাব নিত্যই তাড়া করে ফেরে।
স্বজনহীন এই শহরে আমি যে বড্ড একা,
মায়ের পরশ, মায়ের শাসন, মায়ের ভালোবাসা,
বড্ড মিস করি
মা তোমাকে বড্ড বেশি ভালোবাসি।

আমার মা আমাকে প্রচণ্ড ভালোবাসেন,
মাকড়সা যেভাবে, তার সন্তানকে ভালোবাসে,
আমিও আমার মাকে ভালোবাসি,
যতটুকু মা আমাকে ভালোবাসে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

০৩ এপ্রিল - ২০১৩ গল্প/কবিতা: ০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী