তার চোখে ভোর

মে দিবস (মে ২০১৩)

ইব্রাহিম আলী
  • 0
  • ৩৯১
ভোর এলো ঘোর গ্যালো
ডিউটি হলো শুরু,
গার্মেন্টসের ঝাড়ি খেয়ে
চামড়া হলো পুরু।
রাত জেগে ডিউটি করি
ঘুম হয় না ভালো,
বয়স হওয়ার আগেই তনু
হয়ে যাচ্ছে কালো।
ভোর হলেই চিন্তায় পড়ি
এভাবে আর কত...
ওভারটাইম আর ওভারমাইনেতে
রাত হয় গত।
ডিউটি এখন নিত্য সাথী
ডিউটি আমার প্রাণ,
এ-শিফ্ট আর নাইট করে
চলে যাচ্ছে জান।
................................

এতকিছুর পরেও যখন
প্রীতি ডাকে পুষ্পদামে,
পরিশ্রান্ত প্রাণে তার চোখে
ভালোবাসার ভোর নামে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক বাস্তব চিত্র...নির্মমতায় পিষ্ট শ্রমিকের জীবনধারা...ভালো লাগলো...

১০ এপ্রিল - ২০১৩ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী