যতই তুমি, কষ্ট আমায় দাও,
কষ্ট নিতেই তৈরী আমার গাও।।
যতই হও, তুমি আমার বৈরি,
সব প্রতিকূল নিতে আমি তৈরি।।
যতই তুমি পরাতে চাও কড়া,
তবু মনটা তোমার কাছেই ধরা।।
যতই তুমি মার আমায় লাথি,
তবু তোমায় করবো জীবনসাথী।।
যতই তুমি ভাসাও আঁখি-জলে,
শান্তি তবু তোমার আঁচল-তলে।।
যতই তুামি দাওনা আমায় জ্বালা,
তোমার জন্যই গাঁথবো তবু মালা।।
যতই তুমি করো আমায় আঘাত,
তোমার দ্বারেই পাতবো আমি হাত।।
যতই তুমি দূরে ঠেল বারেবার,
তবু আমি তোমাতে, হবো একাকার।।
যতই তুমি রাখ আমায় দূরে,
তবু তোমায় বাধবোই বাহুডোরে।।
যতই আমায় কর অবহেলা,
তবু, তোমায় ভেবে কেটে যায় বেলা।।
যতই তুমি ভাব, মোরে যাযাবর,
তবু, তুমিই স্বপ্ন-সুখের বাসর।।
আমায় তুমি ভাবতে পার পাগল,
তবু, তোমার জন্যে ঝরে আঁখিজল।।
আমায় তুমি ভাবতেই পার গাধা,
তবু আমি, তোমার আঁচলেই বাঁধা।।ভাবতে পার তোমায় ভাবি, অযথা,
তবু তোমায় না পেলে, জন্মটা বৃথা।।
তোমার জন্যই ভাংবো আমি বিধি,
তোমার জন্যই হইবো অপরাধী।।
তোমার জন্যই হইবো সর্বনাশী,
তোমার জন্যই হইবো কারাবাসী।।
০৩ মে - ২০১৩
গল্প/কবিতা:
১১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলী