পার্থিব এক সোনার পাথর,সবকিছু যা দেখা যায়,
চারদিক; জল, কাদা,পাথর, মাটি, গাছপালা,
ক্ষেত ফসল, বাড়ি, খাটপালং,
আরাম কেদারা, সব পার্থিব বিষয়।
জৌলুস, নর্তকীর নাচের মুদ্রা,
বেশ্যালায় এক পার্থিব দেহমন।
আলবুর্জ টাওয়ার, মরুর বুকে এক পার্থিব বালাখানা।
সফেদ বাগান, গোলাপ, তাজমহল,
ফেরারী মনের পার্থিব ভালবাসা।
হীরার তাজ, মুকুট,তরবারী, রাজাসন
সবকিছু এক পার্থিব ভোগ, লালসা।
মোহ মায়ায় জড়ানো জগৎ
অচিন মনের এক সুক্ষ বাঁধন। পার্থিব!!
সব কিছু পার্থিব। জীবন এক রঙিন পাখি,পুষা
খাঁচার ভেতর নাচে। পার্থিব এক পাথর, শাঁন বাঁধানো ঘাট,
শ্বশানে জ্বলন্তচিতা, কবরের উপর ঘাস
যুদ্ধের ময়দানে আহত মানুষের কান্না,
বারুদের গন্ধ, উদরের কান্নায় ভেজা চোখ
মৃত্যুর প্রতিক্ষায় শকুন দাঁড়িয়ে আছে,
সবই পার্থিব এক সোনার পাথর।