ঈদ এলে

ঈদ (আগষ্ট ২০১৩)

সৈয়দ আহমেদ হাবিব
  • ১০৯
কাঁদতেন আমার মা
তার ছেলেদের
জুতু-জামা কেনা হত’না

ধূয়ে মুছে
পুরোনো যা আছে
সান্তনা দিতেন
এখনো বেশ আছে

তখন আমি
অবুঝ ছিলাম তাই
বায়না ধরতাম
সবই নতুন চাই

মা তখন
আদ্র কোমল স্বরে
কথা দিতেন
হবে পরের বারে

এখন আমার
অঢেল টাকা পয়সায়
কিনতে পারি
মন যা চাই

তবুও আমার
হয়না কেনা শাড়ি
মা গিয়েছে
না ফেরার বাড়ী

সুখের দিনে
মা গিয়েছে চলে
ঈদ আমার
কাটে নয়ন জলে
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রোদের ছায়া (select 198766*667891 from DUAL) সহজ ভাষায় খুব কষ্টের একটা কবিতা । সুখের সময় মা কে কাছে না পাবার দুঃখ । ধন্যবাদ কবিতার জন্য ।
সৈয়দ আহমেদ হাবিব প্রথম লাইন মিসিং দয়া করে পাঠক প্রথম লাইন( ঈদ এলে ) পড়ে নেবেন
কবি এবং হিমু মা গিয়েছে.. না ফেরার বাড়ী।ভাই প্রবাসে বসে মাকে খুব মিস করছি।ধন্যবাদ এ রকম একটি কবিতা উপহার দেবার জন্য।
হুম ঠিক তাই, আমাদের প্রবাস ঈদ কোন রকম চলে যায়, ধন্যবাদ এবং ঈদ শুভেচ্ছা জানবে

১৬ মে - ২০১৩ গল্প/কবিতা: ২৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী