কথা দিয়ে কথা রাখা ধর্ম আমার যাবো না সীমানা ছেড়ে মরণের আগে এলোমেলো হয় যদি আঙিনা তোমার কভু বৈশাখী ঝড়ে, থাকবো আমি অনুগত সহচর কথা দাও যদি চুপি চুপি এনে দেবো খোঁপার কাঁটা লাল নীল আলপিন ধানী রং শাড়ি টিয়া রং ব্রেসিয়ার দেশজ আচার ।
প্রতিজ্ঞা করো যদি কথার ছুরিতে টুকরো টুকরো করে কাটবে না কভু আমার পুকুর পাড় সুন্দরীগো ভালোবাসবো তোমায় আজীবন হবো আজ্ঞাবাহক সজাগ প্রহরী ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।