নিস্তব্দ রাত,আকাশের বুক চিরে এক ফালি চাঁদ অন্ধকার মারিয়ে ঝিকিমিকি করছে সৈকতের ঢেউ, বাতাশের তালে তালে ঝিঁ ঝিঁ পোকার শব্দে মনটা বড় ধুকু ধুকু করছে এ লোকারণ্যের মাঝে আশেপাশে কোথা নাই কেউ। খানিক সময় পেরুলেই এ ধরাদামে বেজে উঠবে সহস্র কোকিলের সুর মাতানো ডাক, এ চন্দ্র মাখা রাতে খানিক পর পর করুণাময় শব্দে ভেসে উঠছে অসহায়ত্ব বন্য প্রাণীর হাঁক। মাঝে মাঝে চাদের আলোয় দেখিতে পাই রূপে রূপসী কোন মানবীর ছায়া, হায় হৃদয় আমার কোমলত্ব বটে তাই ছাড়িতে পারিনা এ জগত সংসারে তার মায়া। চলে গেছে অনেক দুরে এ ভবসংসার ছেড়ে ফিরিবেনা কোন দিন এ ভালোবাসার জগতে আর, তবুও আমায় বুকফাটে,তাইতো চেয়ে থাকি জ্যোসনার আলোয় যদি খুজে পাই তার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।