ডেঁয়োপিপড়ে

শ্রম (মে ২০১৫)

সুকুমার চৌধুরী
ওই চিরায়ত ভঙ্গিমায় একটা প্রগাঢ় আঁচড়
দিতে চেয়েছিলাম আমি
ওই প্রাচীন বল্কল ছিঁড়ে নগ্নহিম অবয়বে
ছুঁড়ে দিয়েছিলাম আজানু মসলিন

ওই আদিম উদ্ভাস থেকে তাকে
থিতু কোরতে চেয়েছিলাম একটা আনকোরা আদলে
শুদ্ধ প্রত্যয় ছিলো আমার কন্ঠস্বরে, অঙ্গিকার

আর তাই ডেঁয়োপিপড়ের মতো
পিলপিল কোরে, দ্যাখো
এখনো হেঁটে যাচ্ছে আমার
শ্রম, শান্তি, মেধা ও মনন
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাসরিন চৌধুরী বাহ বেশ লিখেছেনতো! মুগ্ধতা নিয়ে গেলাম
মোহাম্মদ সানাউল্লাহ্ অাপনার কবিতার মাঝেও আপনার মেধা ও মননের চমৎকার প্রতিফলন ঘটেছে ! খুব ভাল লাগল । ভোট রেখে গেলাম ।
গোবিন্দ বীন আর তাই ডেঁয়োপিপড়ের মতো পিলপিল কোরে, দ্যাখো এখনো হেঁটে যাচ্ছে আমার শ্রম, শান্তি, মেধা ও মনন।ভাল লাগল,পাতায় আমন্ত্রন রইল।
এমএআর শায়েল ভাল হয়েছে, শুভ কামনা আপনার জন্য।
দীপঙ্কর বেরা দারুন দারুন । ভোট । আপনার মত ও ভোটের প্রতীক্ষায় আমিও ।ভাল থাকবেন
সোহানুজ্জামান মেহরান বেশ ভাল হয়েছে, শুভ কামনা সর্বদা।
ক্যায়স আর তাই ডেঁয়োপিপড়ের মতো পিলপিল কোরে, দ্যাখো এখনো হেঁটে যাচ্ছে আমার শ্রম, শান্তি, মেধা ও মনন ... দারুন লেখা । অনেক অনেক শুভকামনা ও ভোট থাকল । আমার পাতায় আমন্ত্রন রইলো ।

০২ জুলাই - ২০১৩ গল্প/কবিতা: ২৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী