সৌরভের নেপথ্যে

উৎসব (অক্টোবর ২০১৩)

রাজীব ভৌমিক
  • 0
  • ১৬৪
একটি পাখি,
তার মৃতদেহ ঘিরে সৌরভ,
তাতে চাপা রজনীর আর্তি,
মেনীমুখো মৃগেলের বগলের ঘাম,
হৃদয়ে চাপবে বলে।

তথাপি বগলের ঘামেও সুবাস থাকে,
রজনী জানেনি তা,
জেনেছে মার্কস,
তদ্বাবধি হাঁকিয়ে বলছে,
মৃতদেহ ঘিরে আতর দিও না,
লুসিফার ছিঁড়ে খাবে।

কেননা সৌরভ শব্দ মাত্র নয়,
এ অনাদি বিদায়ের শ্রেষ্ঠানুভূতি,
তোমাদের ও লুসিফারের নাকে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ডা: প্রবীর আচার্য্য নয়ন বগলের ঘামেও সুবাস থাকে - খুব সুন্দর কবিতা

১৮ আগষ্ট - ২০১৩ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬