ভালোবাসা শেখালো হৃদয়ের অ আ ক খ, অ তে অন্যের তরে ভালোবাসা বিলিয়ে হও মহান, আ তে আপন সেই যে বিপদে পাশে দাড়িয়ে দিতে পারে প্রান, ক তে করোনা কখনো ভালোবাসার অসন্মান, খ তে খনন করে হৃদয় বুঝে নাও ভালোবাসার ওজন ।
জীবন শেখালো বাস্তবের অ আ ক খ, অ তে অন্যায় যে করে ভোগের ইমারত সে গড়ে, আ তে আপন পর ভুলে লাভের গুড় খাও কেড়ে, ক তে কেউ কারো নয়, জগৎ স্বার্থের সংসার, খ তে ক্ষমতা হাতে যার, সময় তার চাটুকার ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গোবিন্দ বীন
জীবন শেখালো বাস্তবের অ আ ক খ,
অ তে অন্যায় যে করে ভোগের ইমারত সে
গড়ে,
আ তে আপন পর ভুলে লাভের গুড় খাও
কেড়ে,
ক তে কেউ কারো নয়, জগৎ স্বার্থের
সংসার,
খ তে ক্ষমতা হাতে যার, সময় তার
চাটুকার । ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।
junaidal
বেশ ভালো এবং সুন্দর কবিতা। আমায় মুগ্ধ করেছে। ভোট দিয়ে গেলাম। আমার পাতায় আমন্ত্রণ জানালাম। সাথে দোয়া জানালাম। আমার জন্যে দোয়া করবেন। আপনার মঙ্গল হোক; লেখালেখির জীবনে।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।