মাকে উৎসর্গ

মা (জুন ২০১৪)

সাইদুর রহমান
  • 0
  • 0
  • ২০৪
মা’গো,বলো না আমায় কে আছে সেথায়
গেলে যেথায়, সে দেশটিই বা কেমন ?
সকাল সন্ধ্যা নিশি রাত খুঁজি তোমায়
কেন হলে মা’ আজ এতো নিষ্ঠুর এমন।
দুষ্টুমিতে তুমি এতোই অতিষ্ঠ ছিলে
ক্রোধান্বিত তোমায় দেখিনি কোনক্ষণে;
সতত ঐ হাসি মুখ, টেনে নিতে কোলে
বিচরণ সারাক্ষণ পাশেই গোপনে।

একদিন হোঁচটে পেয়েছিলাম ব্যাথা
কাঁদিনি তো আমি, কত কেঁদেছিলে তুমি;
রাগ করে দিয়েছিনু আড়ি, নেই কথা
ভাঙ্গালে আমার মান, শতবার চুমি।
আজও তো আমি চেয়ে থাকি অপলক
আকাশে দেখি তোমার ঐ হাসি ঝলক।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

০৭ সেপ্টেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী