রং

শুন্যতা (অক্টোবর ২০১৩)

সৈয়দ জাহেদ হোসেন
  • 0
  • ১৪৭
আকাশ দেশে রংধনুতে, তোর যদি কোন রং থাকে?
একটুকু দিস, ও রং টুকু, ব্যস্ত কিছু সময় ফাঁকে।

গভীর কালো মেঘের দলে কোন রঙটি তোর রাখা?
আমার তুলি স্বপ্ন বুলিয়ে শান্ত কোলে শিষ্ট আঁকা।

এই পুজোতে আমার তরে মাখবি কি রং হোলি খেলে?
আসব আমি তৃষ্ণা নিয়ে, তুই যেমন ছিলি, তেমন পেলে?

সবুজ দেশের সোনা রোদে তুই যদি রঙ্গিন প্রজা হতি,
রঙিন্ ফুলে, মন খুলে, আমি হতাম তোর প্রজাপতি।

সোনার কাঠি রুপার কাঠি তোর মাথায় রেখে ঠেকে,
আঁধার ঘন রাত্রিতে জ্যোৎস্না চোখ দিয়ে চাঁদ দেখে।

শীত সকালের শীতের রং মন যদি চাই গায়ে মাখিস,
বৃষ্টি দিনে বাদল হাওয়ায় মাদল সুরে আমায় ডাকিস।

চোখের কোনের স্বচ্ছ জল শিয়র পানে ছড়িয়ে,
আপন শোকের সত্যি মিথ্যা বুকে রাখিস জড়িয়ে।

জীবনের কোন রং চাস কি, সবই পাবি আমার কাছে,
দুঃখ সুখের রঙে রাঙ্গা, জগৎটা আমার আজো আছে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানি হক মিষ্টি একটি কবিতা ... আপনাকে ধন্যবাদ জানাই
ওয়াছিম খুবই ভালো লিখেছেন.... ভালো কবিতা।
biplobi biplob Kobitati pora valo laglo.
কবিরুল ইসলাম কঙ্ক ভালো লাগলো । শারদীয়া এবং ঈদের প্রীতি ও শুভেচ্ছা ।
মিলন বনিক সুন্দর কবিতা...ভালো লাগলো....
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন ...জীবনের কোন রং চাস কি, সবই পাবি আমার কাছে,...। ভাল লিখেছেন। শুভেচ্ছা রইল।

০৯ সেপ্টেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "বিশালতা”
কবিতার বিষয় "বিশালতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন,২০২৬