দূরে দূরে অনেক দূরে সুরে সুরে উতল সুরে হারিয়ে যেতে ইচ্ছে করে
যাবিরে কবি লক্ষিছাড়া হবিরে নাকি বাঁধনহারা রোদেলা আকাশ দুপুরবেলা খেলব না হয় বাল্যখেলা না হয় দুজন রাখব মাথা গ্রিলঘেরা জানলায় চোখে চোখেই হবে কথা অগোছালো আলনায় দুজন না হয় হাঁটবো যত অলিগলির তস্যগলি হারিয়ে দেব হারিয়ে নেব তাজা রোদ্দুর একফালি চল তাহলে চলেই যাই অনেক দূরে উতল সুরে যাই হারিয়ে হারিয়ে যাই একলা আমার কষ্ট অনেক দিলাম না হয় কয়েক মুঠো তোর ও তো অনেক কবিতা আছে আমায় না হয় দিলিই দুটো
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।