সবাই দেখি করছে প্রেম, খাচ্ছে চুমু যুগলে বুকটা হু হু, মন বসে না অঙ্ক কিম্বা ভূগোলে দেখিয়ে দেখিয়ে করছে প্রেম বলছে,'জানিস দারুণ এ গেম' "প্রেম-যমুনায় দেবই ঝাঁপ যা থাকে থাক কপালে।"
একটু বড় ঝিলিকটাকে দেখতে লাগে বেশ চলন-বলন শিল্পা শেঠি, ভ্রমর-কালো কেশ বললে,"আমার নেই কোন ভাই তোকেই আমি ভাই ভাবি তাই মায়ের কাছে সেই দাবিটাই করেছি কাল পেশ।"
একটু ছোট ঝুমা বোধ হয় আমায় ভালবাসে নইলে কেন আমায় দেখে অমন করে হাসে? বললে," তুমি খুবই সুজন খুশি হব করো যদি বোন আপদ-বিপদে পাই যেন গো তোমায় আমি পাশে।"
সমবয়সী পিঙ্কিকে করলাম সেদিন প্রপোজ আমার গল্প করতো সে খুব নিয়েছিলাম খোঁজ বললে, "তোকে বন্ধু মানি খুব ভাল তুই সেটাও জানি টিফিন-বেলায় তোর পয়সায় খাবার খাবো রোজ।"
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।